চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাইলস ও কোলারেক্টাল রোগের জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক গোলটেবিল আলোচনা

জাহিদ রহমান by জাহিদ রহমান
5:30 অপরাহ্ন 04, ডিসেম্বর 2025
in স্বাস্থ্য
A A
পাইলস ও কোলারেক্টাল রোগের জনসচেতনতা বৃদ্ধির জন্য গোলটেবিল আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: পাইলস ও কোলারেক্টাল রোগের জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক গোলটেবিলে অনুষ্ঠান

রাজধানীর শ্যামলীতে অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যালায়েন্স কলোরেক্টাল ও বায়োফিডব্যাক সেন্টারে’র উদ্যোগে ‘পাইলস ও কোলারেক্টাল রোগের আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধি’ বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সকালে গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ বক্তারা বলেন, ‘আঁশযুক্ত খাবার, পরিমিত পানি, ব্যায়াম, আর কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণের ছোট পরিবর্তনগুলোর মাধ্যমেই পাইলস প্রতিরোধ সম্ভব। মানুষ যেন জানে পাইলস প্রতিরোধযোগ্য, চিকিৎসাযোগ্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা লজ্জার বিষয় নয়। প্রাথমিক অবস্থায় অপারেশন ছাড়াই সুচিকিৎসা করে সুস্থ জীবনের নিশ্চয়তা পাওয়া সম্ভব।’

অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন দেশ বরেণ্য চিকিৎসক, বক্ষব্যধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদুল হাসান। অনুষ্ঠানে বিষয় বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য প্রদান করেন জেনারেল এন্ড ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. এস. এম. আমজাদ হোসেন, ইউরোলজিস্ট ও এন্ট্রোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ মিজানুর রহমান, অবস এন্ড গাইনী বিশেষজ্ঞ ডা. বিলকিস মাহমুদা এবং এডভান্সড ল্যাপারোস্কপিক, গ্যাস্ট্রোইনটেস্টিনাল ও জেনারেল সার্জন অধ্যাপক ডা. মোঃ মামুনুর রহমান।

অনুষ্ঠানে বর্ষিয়ান অভিনেত্রী দিলারা জামান, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার জান্নাতুল ফেরদাউস সুমনা এবং বিশিষ্ট চলচিত্র অভিনেতা আব্দুন নূর সজল অংশগ্রহণ করেন। তারা বলেন, সবাইকে এ ধরনের রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।

পাইলস দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও পেলভিক ফ্লোর সার্জন ডাঃ ইসমাত জাহান লিমা, কলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ তৗহিদুল ইসলাম, এবং কলোরেক্টাল, ল্যাপারোস্কোপিক এন্ড পেলভিক ফ্লোর সার্জন ডা. মোহা. মেজবাহুল বাহার।

গোলটেবিলে অ্যালায়েন্স হসপিটালের পক্ষ থেকে বলা হয়, ‘অ্যালায়েন্স কলোরেক্টাল ও বায়োফিডব্যাক সেন্টার’-এ বাংলাদেশে প্রথমবারের মত ৩৬০ ডিগ্রি এপ্রোচে পুরুষ এবং মহিলা চিকিৎসকের সমন্বয়ে অত্যাধুনিক চিকিৎসা বায়োফিডব্যাক সাপোর্ট প্রদান করে যাচ্ছে। মহিলা চিকিৎসকের তত্বাবধানে হচ্ছে ব্যথামুক্ত কলোনোস্কপি এন্ডোস্কপির মত চিকিৎসা এবং এ সংক্রান্ত রোগ নির্ণয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, পাইলস কোনো লজ্জার রোগ নয়। এটি খুবই সাধারণ, অথচ ভুল ধারণা ও লজ্জার কারণে অনেকেই সময়মতো চিকিৎসা গ্রহণ করেন না। ফলে সহজ সমস্যা বড় যন্ত্রণায় পরিণত হয়। ভবিষ্যতে সময়ের সাথে তাল মিলিয়ে এই স্বাস্থ্যসেবা আরও উন্নত করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

Tags: জনসচেতনতা বৃদ্ধি
Previous Post

বিয়ে বাড়িতে গিয়ে ‘বিড়ম্বনা’য় শাহরুখ!

Next Post

যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি আবেদন স্থগিত

Next Post
বাংলাদেশি শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন ক্যাপ ও গাউন পরে একসঙ্গে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি আবেদন স্থগিত

বাংলাদেশের একজন নারী বক্তা বক্তৃতা দিচ্ছেন, পেছনে প্রজেক্টর স্ক্রিন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইটেক পার্কের জমি ৫ বছরের বেশি ফেলে রাখলে বরাদ্দ বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT