চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র ১৭৬, ল্যাথাম ১৪৫, নিউজিল্যান্ডের লিড বেড়ে ৪৮১

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 04, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৩১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে দেড়শ পেরিয়ে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্ল্যাক ক্যাপসরা দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টম ল্যাথাম ও রাচীন রবীন্দ্রর বড় সেঞ্চুরিতে ৪১৭ রানে পৌঁছে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। কিউইদের লিড তাতে দাঁড়িয়েছে ৪৮১।

ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়রা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে ৯ উইকেটে ২৩১ রানে প্রথমদিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের সকালে নেমে আর কোন রান যোগ করতে পারেনি। ৭০.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয় প্রথম ইনিংসে। পরে ব্যাটে নেমে ৭৫.৪ ওভারে ১৬৭ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় উইন্ডিজ। কিউইরা এগিয়ে থাকে ৬৪ রানে।

বুধবার বিকেলে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে কোন উইকেট না হারিয়ে ৩২ রানে দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। ৯৬ রানের লিড হয়ে গিয়েছিল। টম ল্যাথাম ১৪ ও ডেভন কনওয়ে ১৫ রানে তৃতীয় দিনে লিড বাড়াতে নামেন। বৃহস্পতিবার আরও ৬৩.৩ ওভার খেলে ৩৯৫ রান যোগ করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৯৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১৭ করে দিনের খেলা শেষ করেছে। আরও দুদিন ও ৬ উইকেট হাতে রেখে লিড টেনে নিয়েছে ৪৮১ রানে।

দিনের শুরুতে কনওয়ের (৩৭) উইকেট হারায় নিউজিল্যান্ড। ল্যাথামের সঙ্গে যোগ দেন রাচীন রবীন্দ্র। দুজনে ২৭৯ রানের জুটি গড়েন। তৃতীয় উইকেটে ক্যারিবীয়দের বিপক্ষে কিউইদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছে এটি।

ল্যাথাম ২৫০ বলে ১২ চারে ১৪৫ রানের ইনিংস খেলে ফরেন। টেস্টে ৬ হাজার রান পূর্ণ করা তারকার সাদা পোশাকে ১৪তম সেঞ্চুরি। রবীন্দ্র ফেরেন ওয়ানডে ঢংয়ে ১৮৫ বলে ২৭ চার ও এক ছক্কায় ১৭৬ রানের ইনিংস খেলে। ২৬ বর্ষী অলরাউন্ডারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

উইল ইয়াং ২১ ও মাইকেল ব্রেসওয়েল ৬ রানে অপরাজিত আছেন। ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ ও জাডেন সিলেস।

হ্যাগলি ওভালে ওয়েস্ট ইন্ডিজকে জিততে রেকর্ড গড়তে হবে। এখানে ২৮৫ রান তাড়া করার ইতিহাস রয়েছে। নিউজিল্যান্ড ২০২৩ সালে রেকর্ড গড়ে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। রেকর্ডের ভাবনার আগে অবশ্য দেখার চতুর্থ দিনে লিড আর কতটা পাহাড়চূড়ায় তুলে থামে স্বাগতিকরা।

Tags: ওয়েস্ট ইন্ডিজকেমার রোচটেস্ট সিরিজনিউজিল্যান্ডরাচিন রবীন্দ্রলাথামলিড স্পোর্টসহ্যাগলি ওভাল
Previous Post

মূল্যস্ফীতি ও খেলাপি ঋণ নিয়ে সুখবরের ইঙ্গিত দিলেন গভর্নর

Next Post

জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

Next Post
দুইজন ব্যক্তি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল, কনটেইনার শিপিং ও লোডিং কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল নিয়ে করা রিটে হাইকোর্টের বিভক্ত রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT