চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সনদের অভাবে চিকিৎসা বঞ্চিত এইচআইভি আক্রান্তরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in অন্যান্য, বাংলাদেশ
A A
বিশেষজ্ঞরা বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সনদপত্র না থাকার কারণে এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

সম্প্রতি বিশ্ব এইডস দিবস উপলক্ষে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) আয়োজনে রাজধানীর নিজ কার্যালয়ে এক গোলটেবিলে বিশিষ্টজনেরা এ আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় এইডস কন্ট্রোলের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, ২০২৪ সালে এইচআইভিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪৩৮ জন। চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা’সহ ১ হাজার ৮৯২ জন। এর মধ্যে মারা গেছেন ২১৯ জন।

গত বছরের তুলনায় এইচআইভিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪৫৪ জনে। ২০২৫ সালে লিঙ্গ ভিত্তিক পুরুষ ৮১, নারী ১৮ এবং হিজড়া ১ শতাংশ এবং বিবাহিত ৫২ দশমিক ৪৬, অবিবাহিত ৪২ দশমিক ৪, বিধবা ২ দশমিক ৫৯, বিবাহ বিচ্ছেদ বা আলাদা বসবাসকারী ১ দশমিক ৭৫ শতাংশ এইডসে আক্রান্ত হয়েছেন।

ইউএন এইডসের জাতীয় টেকনিক্যাল কনসালট্যান্ট মারিয়া মেহজাবিন বলেন, এইচআইভি মেইন স্টিম রোগের মতো নয়। এ রোগটি একটি স্টিগমা টাই সিচুয়েশনে রয়েছে। এ জনগোষ্ঠীকে এরআরটি চিকিৎসা সেবা বিনামূল্যে দিলেই যে এইচআইভি নিয়ন্ত্রণে থাকবে তা নয়। এ জনগোষ্ঠীকে সরকারের সঙ্গে আরও বেশি যুক্ত হতে হবে।

তিনি বলেন, বিশ্বের ৩২টি দেশের ইউএন এইডসের অফিস বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের শাখাও বন্ধ করে দেওয়ার নির্দেশ এসেছে। একটি জায়গা থেকে ইউএন এইডস বাংলাদেশের এইডসের জনগোষ্ঠীকে টেকনিক্যাল সেবা দিচ্ছিল, সরকারের সঙ্গে নেগোশিয়েট করতো। কিন্তু এ জনগোষ্ঠীকেই এখন তা চালিয়ে যেতে হবে। আওয়াজ তুলতে হবে। সেসঙ্গে আমাদের দেশের আর্থিক তহবিল বাড়ানোর জন্য সরকারের সঙ্গে নেগোনিয়েশনের প্রতি গুরুত্ব দেন মেহজাবিন।

বক্তারা বলেন, বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত মানুষের জীবনমান উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণের আলোচনা চলছে, তখন বাংলাদেশে এইচআইভি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এসব বিশেষ জনগোষ্ঠীকে চিকিৎসা, সেবা ও প্রতিরোধমূলক কর্মসূচির আওতায় আনতে ব্যর্থ হলে সংক্রমণ বাড়বে।

প্রথম আলোর সহকারী নিউজ এডিটর পার্থ শঙ্কর সাহা সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বন্ধুর নির্বাহী পরিচালক সালেহ আহমেদ। আলোচনায় অংশ নেন এনপিইউডি-আইডিইউ নেটওয়ার্কের শাহদাত হোসেন ইমন, সুস্বাস্থ্য জীবনের সভাপতি পার্বতী আহমেদ, বন্ধুর হেড অব কমিউনিকেশনের ডিএম অহিদুল ইসলাম।

Tags: এইচআইভি আক্রান্তগোলটেবিল বৈঠকজাতীয় সনদবন্ধু
Previous Post

এশিয়ান কাপের প্রতি ম্যাচে কোটিতে আয় করেছে বাফুফে

Next Post

বাফুফের কার্যনির্বাহী সভা থেকে যা কিছু জানা গেল

Next Post
বাফুফের কার্যনির্বাহী সভা, কর্মকর্তাদের আলোচনা ও সিদ্ধান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফের কার্যনির্বাহী সভা থেকে যা কিছু জানা গেল

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে অতিথিরা ফুটবল জার্সি উপহার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় শুরু হচ্ছে ষষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT