চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির আইনগত ভিত্তিও নেই: বাণিজ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
সয়াবিন ও পাম তেলের বোতল, বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে এই মূল্যবৃদ্ধির কোনো সরকারি অনুমোদন নেই এবং সিদ্ধান্তটির আইনগত ভিত্তিও নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার ৩ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, তেলের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীরা সরকারকে কিছু জানায়নি এবং কোনো অনুমতিও নেয়নি। বিভিন্ন কোম্পানি নিজেদের মধ্যে সমন্বয় করে একসঙ্গে দাম বাড়িয়েছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। তার মতে, ব্যবসায়ীদের এই সিদ্ধান্তের কোনো আইনি বৈধতা নেই।

শেখ বশিরউদ্দীন জানান, মঙ্গলবার ক্রয় কমিটি ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছে। “যদি দরপত্রের মাধ্যমে কম দামে তেল কেনা যায়, তাহলে বাজারে এত বেশি দামে বিক্রি করার কারণ কী?”-প্রশ্ন তোলেন তিনি।

সরকারি নিয়ন্ত্রণ দুর্বল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়ন্ত্রণ আছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ব্যবসায়ীরা কীভাবে দাম বাড়াল, সে বিষয়ে তিনি বলেন, এর ব্যাখ্যা ব্যবসায়ীদেরই দিতে হবে। আইন লঙ্ঘন হলে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়ীদের এই আচরণ বাজারে ভোজ্যতেলের দাম–স্থিতি ও ভোক্তা স্বার্থের জন্য উদ্বেগের বিষয়। দ্রুত বাজার পর্যবেক্ষণ ও দর নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হবে।

Tags: বাণিজ্য উপদেষ্টাবাণিজ্য মন্ত্রণালয়ভোজ্যতেল
Previous Post

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত

Next Post

পাবনায় কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

Next Post
পাবনায় কুকুরছানা হত্যায় গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান তিন বাহিনী প্রধানরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে রাতে হাসপাতালে যান তিন বাহিনীর প্রধানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT