চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
3:49 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in জনপদ, জয়পুরহাট
A A
জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় নিহত নারীর পরিবারের সদস্যরা শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে গভীর রাতে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় নুরনাহার বেগম (৫০) নামে এক নারী নিহত এবং তার ভাতিজি খাতিজা খাতুন পাখি (১৭) গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার ২ ডিসেম্বর দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে  এই ঘটনা ঘটে।

নুরনাহার বেগম সদর উপজেলার চিরলা গ্রামের আব্দুল গফুর সরদারের তালাকপ্রাপ্ত স্ত্রী এবং আহত খাতিজা তার ভাই আব্দুল মতিনের মেয়ে ও স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানিয়েছে, বুধবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে নুরনাহার বেগম ও খাতিজা খাতুন পাখির মাথায় ধারাবাহিকভাবে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে নুরনাহার বেগমের মৃত্যু হয়। এদিকে খাতিজাকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামলার সময় নিহত নুরনাহার বেগম ও খাতিজা খাতুন পাখি একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। সম্পর্কে তারা ফুপু ভাতিজি। তবে কারা বা কেন এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, হামলাকারীদের শনাক্তে জোরদার তদন্ত চলছে এবং দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে।

Tags: জয়পুরহাটনৃশংস হামলা
Previous Post

১১ বছর পর আবারও শুরু হচ্ছে মালয়েশিয়ার সেই বিমানের খোঁজ

Next Post

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির আইনগত ভিত্তিও নেই: বাণিজ্য উপদেষ্টা

Next Post
সয়াবিন ও পাম তেলের বোতল, বাজারে মূল্য বৃদ্ধির প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির আইনগত ভিত্তিও নেই: বাণিজ্য উপদেষ্টা

পাবনায় কুকুরছানা হত্যায় গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT