চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিমানের উচ্চগতির ইজেকশন প্রযুক্তিতে এলিট ক্লাবে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উচ্চগতির যুদ্ধবিমান ইঞ্জেকশন প্রযুক্তির পরীক্ষামূলক উড়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

সফলভাবে উচ্চগতির রকেট-স্লেড পরীক্ষা সম্পন্ন করেছে ভারত। যা দেশটিকে অত্যাধুনিক যুদ্ধবিমানের ইজেকশন প্রযুক্তিতে বিশ্বের কয়েকটি অগ্রসর দেশের এলিট ক্লাবে উন্নীত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ (৩ ডিসেম্বর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) নিয়ন্ত্রিত গতিবেগে যুদ্ধবিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসার এই জটিল ব্যবস্থা পরীক্ষা করে। চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরির রেল ট্র্যাক রকেট স্লেড (আরটিআরএস) সুবিধায় পরিচালিত পরীক্ষায় ৮০০ কিলোমিটার গতিবেগে ক্যনোপি কাটিং, ইজেকশন সিকোয়েন্সিং এবং পাইলট উদ্ধার প্রক্রিয়ার সব ধাপ সফলভাবে যাচাই করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই সফলতা দেশটিকে এমন এলিট ক্লাবে পৌঁছে দিয়েছে, যেখানে অত্যাধুনিক পালানোর সিস্টেম স্বয়ংসম্পূর্ণভাবে পরীক্ষা করতে সক্ষম মাত্র কয়েকটি দেশই আছে। পরীক্ষায় এলসিএ (লাইট কমব্যাট এয়ারক্রাফট) যুদ্ধবিমানের সামনের অংশ ব্যবহার করে দ্বৈত রকেট-স্লেড সিস্টেমকে বহু ধাপে রকেট মোটরের মাধ্যমে উচ্চগতিতে চালানো হয়। এতে তৈরি হয় মাঝআকাশে উড়ন্ত বিমানের সমতুল্য পরিস্থিতি।

ইজেকশন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করতে ‘ইন্সট্রুমেন্টেড অ্যানথ্রোপোমরফিক টেস্ট ডামি’ ব্যবহার করা হয়, যা পাইলটের সম্ভাব্য চাপ, ধাক্কা ও ত্বরণ রেকর্ড করে। পুরো প্রক্রিয়াটি ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।ডিআরডিওর সঙ্গে এই পরীক্ষায় অংশ নেয় অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ), হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) এবং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) কর্মকর্তারা।

উল্লেখ্য, যুদ্ধবিমান থেকে পাইলটের জীবনরক্ষায় ইজেকশন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যে এই প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতায় অগ্রগতি অর্জন করেছে, তা দেশটির প্রতিরক্ষা খাতে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Previous Post

টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠন চাইলেন প্রসিকিউসন

Next Post

১১ বছর পর আবারও শুরু হচ্ছে মালয়েশিয়ার সেই বিমানের খোঁজ

Next Post
মহা ৩৭০ স্মরণে স্মৃতিচিহ্ন ও বার্তা, মালয়েশিয়ার বিমান দুর্ঘটনা স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ বছর পর আবারও শুরু হচ্ছে মালয়েশিয়ার সেই বিমানের খোঁজ

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় নিহত নারীর পরিবারের সদস্যরা শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে দুর্বৃত্তের হামলায় এক নারী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT