চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে খেললে এশিয়ান কাপে উজবেকিস্তানকে ‘হারাবে’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 পূর্বাহ্ন 03, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল খেলতে প্রস্তুত, মাঠে হাঁটছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ এগিয়ে আজারবাইজান। এরপরও ইউরোপের দেশটির সঙ্গে সমান তালে লড়াই করে গেছে বাংলাদেশের মেয়েরা। হারলেও এএফসি এশিয়ান কাপে লাল-সবুজদের সামনে সুযোগ দেখছেন প্রতিপক্ষ দলের কোচ আসগারোভ সিয়াসাত। বলছেন, এভাবে খেললে উজবেকিস্তানকেও হারানো সম্ভব বাংলাদেশের।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার আজারবাইজানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে পিছিয়ে পড়ে মারিয়া মন্দার গোলে সমতায় ফিরলেও শেষপর্যন্ত পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে ঋতুপর্ণা-মনিকাদের।

ঘরের মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ আয়োজনের বড় কারণ ছিল এএফসি এশিয়ান কাপ সামনে রেখে নিজেদের প্রস্তুত করা। সে লক্ষ্যে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ড্রতে শেষ হবে, এমনটাই মনে হচ্ছিল। তবে ৮৪ মিনিটে রক্ষণের একটি ভুলে হারতে হয় বাংলাদেশকে। যদিও পুরো ম্যাচে রক্ষণে নবিরণ খাতুন, শিউলি আজিমরা ছিলেন দুর্দান্ত।

বাংলাদেশের ভুলকে কাজে লাগিয়ে আজারবাইজান পেয়েছে জয়। তবে প্রশংসা করতে ভুল করেননি প্রতিপক্ষ দলের কোচ। এশিয়ান কাপের জন্য ঋতুপর্ণাদের সাহস দিয়ে আসগারোভ বলেছেন, ‘সত্যি বলতে আমি মনে করি বাংলাদেশ যদি আজকের মতোই খেলে, তাহলে তারা সহজেই উজবেকিস্তানকে হারাতে পারে।’

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার এশিয়া কাপ খেলবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে নর্থ কোরিয়া, চীন ও উজবেকিস্তান। বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে জিতলে গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে। কোয়ার্টার ফাইনাল খেললে অলিম্পিক ও বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। আজারবাইজান ও উজবেকিস্তান কাছাকাছি দেশ।

Tags: আজারবাইজানউজবেকিস্তানএএফসি এশিয়ান কাপবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

যুদ্ধ শুরু হলে আলোচনার মতো কেউ থাকবে না: ইউরোপকে পুতিনের কঠোর হুঁশিয়ারি

Next Post

লাতিন বাংলা সুপার কাপ: ঢাকায় এসে উচ্ছ্বসিত ব্রাজিলের ক্লাব সাও বের্নার্দো

Next Post
A man being interviewed by Channel i Online news team in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন বাংলা সুপার কাপ: ঢাকায় এসে উচ্ছ্বসিত ব্রাজিলের ক্লাব সাও বের্নার্দো

প্রেস কনফারেন্সে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের যে প্রচেষ্টা ছিল, তা দশে দশ: পিটার বাটলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT