চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল’

অমিতাভকে নিয়ে জয়ার বিস্ফোরক মন্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 02, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বয়স্ক দম্পতি, পুরুষ ও নারী, একসঙ্গে ছবি তোলেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। দুনিয়া তাকে নিয়ে কী ভাবে সেই ব্যাপারে ‘ডোন্ট কেয়ার’ মনোভাব তার। এরই মাঝে সম্প্রতি বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বচ্চন পত্নী!

বিয়ে সম্পর্কে তার চিন্তাভাবনা শেয়ার করে জয়া বলেন বিয়ের ধারণাটি এখন পুরানো হয়ে গেছে। জয়া বচ্চন জানিয়েছেন, তিনি চান না তার নাতনি নভ্যা নাভেলি বিয়ে করুক!

জয়া বচ্চনের সাফ কথা, জীবনকে উপভোগ করা উচিত। মেগাস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বলেছেন, তার কথাগুলো মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে কিন্তু তার মতে, একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ।

বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনেরও একই মতামত আছে কিনা জানতে চাইলে জয়া বলেন, ‘তিনি হয়তো বলতে পারেন যে আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল’।

উই দ্য উইমেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে অমিতাভ বচ্চনেরও বিয়ে সম্পর্কে একই চিন্তাভাবনা আছে কিনা, তখন অভিনেত্রী বলেন, “আমি তাকে জিজ্ঞাসা করিনি। উনি হয়তো বলবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না।”

জয়া বচ্চন স্বীকার করেছেন যে আজ বিয়ে সম্পর্কে তার খুব আলাদা চিন্তাভাবনা থাকলেও তিনি প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন।

অমিতাভের সঙ্গে তার লাভস্টোরি নিয়ে এই প্রজন্মের আকর্ষণ কম নয়, কারণ বিগ বি আর রেখার পরকীয়া চর্চার রসালো গল্পই বেশি শোনা যায় অতীত ঘাঁটলে। জয়া বচ্চন কখন অমিতাভ বচ্চনের প্রেমে পড়েন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘পুরোনো ক্ষত কুড়ে কী আনন্দ পাবেন? আমি গত ৫২ বছর ধরে বিবাহিত। এর চেয়ে বেশি ভালোবাসতে পারব না। আমি যদি বলি বিয়ে করো না, আমাকে পুরানো দেখাবে, আমি প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম’।

হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবির সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ীর। ‘এক নজর’ ছবির শুটিংয়ের সময় দু’জনের প্রেমে পড়ে যান। তাদের বিয়ের গল্প হার মানাবে ছবির চিত্রনাট্যকে। ১৯৭৩ সালে চারহাত এক হয় অমিতাভ-জয়ার। কিন্তু সেই বিয়ের নেপথ্য়ের গল্পটা রোমহর্ষক।

‘জঞ্জির’ ছবির সাফল্যের জেরেই সাত পাক ঘুরেছিলেন অমিতাভ-জয়া। তাও বাধ্য হয়ে। অমিতাভ বচ্চনের পুরোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন,’ জঞ্জির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম। বাবুজি প্রশ্ন করেছিল কারা যাচ্ছো?  জবাব শোনার পর নির্দেশ এল-আগে ওকে (জয়া) বিয়ে কর তারপর ঘুরতে যাও, আমিও বাধ্য ছেলের মতো বাবুজির কথা মেনে নিলাম।’

Tags: অমিতাভ বচ্চনজয়া বচ্চনবর্ষীয়ান অভিনেত্রীমেগাস্টার
Previous Post

জনগণ সচেতন না হওয়ায় মেট্রো পরিচালনায় সমস্যার মুখোমুখি কর্তৃপক্ষ

Next Post

দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

Next Post
ইজতেমা ময়দানে মুসল্লিরা দোয়া ও মোনাজাত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

উপদেষ্টা পরিষদের সদস্যরা খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে উপদেষ্টা পরিষদের বিশেষ দোয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT