চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্তরাত্মা’র মুক্তির দিনক্ষণ জানালো আইস্ক্রিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
অন্তরাত্মা’র মুক্তির দিনক্ষণ জানালো আইস্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তির পর এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আসছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’।

গত অক্টোবর থেকেই আইস্ক্রিনে শুরু হয় ‘অন্তরাত্মা’র প্রচারণা। ফার্স্টলুক পোস্টারের পর তখন প্রকাশ করা হয় প্রায় এক মিনিটের একটি টিজার, যেখানে অ্যাকশন ও প্রেমকাহিনীর দুর্দান্ত এক মিশ্রণ দর্শককে আকৃষ্ট করেছে!

তবে মাঝখানে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়। তখন থেকেই প্রতিদিন আইস্ক্রিনের দর্শকরা সিনেমাটির মুক্তি নিয়ে জানতে চাইতেন! কবে মুক্তি পাচ্ছে ‘অন্তরাত্মা’, এমন প্রশ্নই ছিলো দর্শকদের।

অবশেষে অপেক্ষার অবসান। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আইস্ক্রিন জানিয়েছে, “দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান! মেগাস্টার শাকিব খান ফিরছেন এক নতুন আবেগ, অ্যাকশন এবং হৃদয়স্পর্শী গল্প নিয়ে। আগামী ৪ ডিসেম্বর থেকে দেখা যাবে ‘অন্তরাত্মা’ শুধুমাত্র আইস্ক্রিন-এ!”

ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, “‘অন্তরাত্মা’ হলো প্রেম-ভালোবাসা ও ষড়যন্ত্রে ঘেরা এক সিনেমা।” ছবির কাহিনি লিখেছেন প্রযোজক সোহানী হোসেন, যিনি আগে ‘সত্তা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এছাড়াও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ।

সিনেমার সংগীতে রয়েছে একাধিক শ্রোতাপ্রিয় গান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের কণ্ঠে ‘অন্তরাত্মা’র টাইটেল গান। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এ গান দিয়েই দ্বিতীয়বারের মতো বাংলাদেশি সিনেমায় কণ্ঠ দিলেন জুবিন নটিয়াল।

Tags: অন্তরাত্মাঅরুণা বিশ্বাসআইস্ক্রিনআল মামুনএস এম মহসিনঝুনা চৌধুরীমাসুম বাশারলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুইডেনে দোয়া মাহফিল

Next Post

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাউল গান বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

Next Post
প্রদর্শনীতে দর্শকরা বাউল গানের প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাউল গান বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে

কমিউনিটি সভায় বক্তারা আলোচনা করছেন, উপস্থিত অতিথিরা seated. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT