চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, সোমবার সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যেন খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন। দেশী-বিদেশী চিকিৎসকরা মিলে যৌথভাবেই কাজ করে যাচ্ছেন।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে সৃষ্ট শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পর দেখা দেয় নিউমোনিয়া। তার কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা ছিল। ফলে একটির চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে।

গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয়। মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। তার শরীর ক্রিয়াশীল আছে। হাত-পা কিছুটা নাড়াচাড়া করতে পারছেন। দুয়েকটি কথাও বলেছেন গতকাল।

আজ সোমবার (১ ডিসেম্বর) চীনের একটি চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন।

মেডিকেল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার নতুন সিদ্ধান্ত নিচ্ছে। লন্ডন থেকে ভার্চু্যয়ালি যুক্ত হচ্ছেন ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসকও নিয়মিত আলোচনায় অংশ নিচ্ছেন।

এ ছাড়া যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস, মাউন্ট সিনাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের আলোচনার ভিত্তিতেই বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে।

Tags: বেগম খালেদা জিয়া
Previous Post

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

Next Post

যুক্তরাজ্যে গেলেন গোলাম পরওয়ার

Next Post
নিরাপদ পোষাক পরিহিত একজন মুসলিম পুরুষের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে গেলেন গোলাম পরওয়ার

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, শান্ত ও পরিষ্কার আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে ‘সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’ জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT