চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।

আজ ১ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা সোয়া এগারোটার দিকে সায়েন্সল্যাব মোড় ঘিরে অবরোধের কারণে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাশাপাশি নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমণ্ডিমুখী এবং ধানমণ্ডি থেকে নীলক্ষেত–নিউমার্কেটগামী সড়কেও যান চলাচল দীর্ঘসময় স্থবির হয়ে পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি ধরে রেখেছে। শত বছরের ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা-পরিবেশের ওপর ভিত্তি করে এসব প্রতিষ্ঠানের পরিচিতি গড়ে উঠেছে।তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই ঐতিহ্য ক্ষুণ্ণ হতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের মতামত না নিয়েই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

হঠাৎ সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বাস, প্রাইভেটকার ও রিকশা আটকে থাকায় অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন।

উল্লেখ্য, সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়েছে। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Tags: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
Previous Post

যে কাজের জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন নিধি

Next Post

‘শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ব্যান্ড সংগীত চর্চার পরিবেশ তৈরি হচ্ছে’

Next Post
ব্যান্ড সংগীতের অনুষ্ঠানে পাঁচজন শিল্পী ও সংগঠক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ব্যান্ড সংগীত চর্চার পরিবেশ তৈরি হচ্ছে'

Real Madrid কোচ আনচেলোত্তি সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন পয়েন্ট পাওয়ার মতো ভালো খেলিনি: আলোনসো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT