চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার ৫ বছর, শেখ রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশের তিন নারী নেতা, শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে।

আজ ১ ডিসেম্বর সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শেখ রেহানাকে ৭ বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেন। রায়ের অংশ হিসেবে শেখ রেহানার নামে বরাদ্দকৃত পূর্বাচলের ১০ কাঠা জমির প্লট বাতিল করা হয়।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন ২০২৪ সালের ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন। প্রথমে ১৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

গত ২৫ নভেম্বর আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ করে ১ ডিসেম্বর রায়ের দিন নির্ধারণ করেন। মামলায় মোট ৩২ জন সাক্ষী আদালতে জবানবন্দী দিয়েছেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, এবং সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও অনেকে।

রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে শেখ রেহানার নামে বরাদ্দ পাওয়া ১০ কাঠা প্লট বাতিল করা হয়েছে। জমিটি সরকারের নামে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। রায় ঘোষণার পর আদালত চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

Tags: কারাদণ্ডটিউলিপশেখ রেহানাশেখ হাসিনা
Previous Post

অনুশীলনে পা ভেঙেছে ব্যালন ডি’অর জয়ী বনমাতির

Next Post

চিঠির উষ্ণতায় রাজধানীতে ‘হিমবেলা চিঠি মেলা’

Next Post
শিশু ও অভিভাবকদের সঙ্গে চিঠি মেলা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিঠির উষ্ণতায় রাজধানীতে ‘হিমবেলা চিঠি মেলা’

আউটডোরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষের ছবি, চশমা পরা, জ্যাকেট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কাজের জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন নিধি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT