চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার নিয়ে নির্মাতার উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 30, নভেম্বর 2025
in বিনোদন
A A
প্রাকৃতিক পাহাড়ি দৃশ্যের মাঝে এক নারী হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিশি’র একটি দৃশ্য

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জয়ী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার হতে যাচ্ছে।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, ইউরোপিয় চলচ্চিত্র উৎসবে ৬ ডিসেম্বর বিকেল ৩টায় ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ঢাকার জার্মান কালচারাল সেন্টারে।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম।

ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার প্রসঙ্গে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছবিটা যাচ্ছে, যাবেও, পুরস্কার পেয়েছে আরও হয়তো পাবে, কিন্তু বাংলাদেশের দর্শককে সিনেমাটা দেখাতে পারার আনন্দটা অন্যরকম। অনেকেই ব্যক্তিগতভাবে ছবিটা দেখতে চেয়েছিলেন, এই প্রিমিয়ার একটা সুযোগ তৈরি করে দিলো।’

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত ‘নিশি’র গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যাসন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।

‘নিশি’ স্বল্পদৈর্ঘ্যের কেন্দ্রীয় চরিত্রের সাথে নির্মাতা গোলাম রাব্বানী

সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় হয়েছে শুটিং, যেখানে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

Tags: গোলামগোলাম রাব্বানীনিশিলিড বিনোদনশর্টফিল্মসিনেমা
Previous Post

আলিয়ার থেকেও ভাল অভিনেত্রী কৃতি!

Next Post

তিন ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ফুটবল খেলোয়াড়রা মাঠে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল

বিপিএল ক্রিকেটের জন্য প্রস্তুতিতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: এক নজরে কোন দল কেমন হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT