চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কাজের জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন নিধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
আউটডোরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষের ছবি, চশমা পরা, জ্যাকেট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লোগোর পাশাপাশি নতুন আঙ্গিকে এসেছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের সিগনেচার টিউন। হাবীব ওয়াহিদের পর এবারের নতুন এই টিউনটি বানালেন এই সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি। 

তিনি জানান, নতুন এই কাজটির জন্য নিজেকে কিছুটা জোন আউট করতে হয়েছিল। নিধি বললেন, তিনদিনের জন্য ট্র্যাভেলে বের হয়ে ময়মনসিংহ, সিরাজগঞ্জের যমুনার তীরবর্তী অঞ্চলে যাই। মানুষের সঙ্গে মিশি, মানুষের প্রতি মানুষের সেন্স ও সহানুভূতি বোঝার চেষ্টা করি।

এর আগে রবি-এর সিগনেচার টিউন বানিয়েছিলেন নিধি। তিনি বলেন, সেবার এমন অভিজ্ঞতা না হলেও এবার ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে। ট্রেনে ফেরার পর এই টিউন মাথায় আসে। পরে রিদম, গ্রাম বাংলার ফিলোসফির সঙ্গে মিলিয়ে এই টিউন তৈরি করি, যা দেড় মিনিট হয়েছে।

নিধি বলেন, বাংলালিংক প্রায় ২০ বছরের অধিক সময় চলমান। ছোটবেলা থেকে এর সার্ভিস আমরা পাচ্ছি। এবার সেটার সঙ্গে আমার যুক্ত হওয়াটা সৌভাগ্যের মনে করি। স্টুডিও-এর বাইরে গিয়ে বাইরে সঙ্গে মিশে এবার মিউজিক তৈরি করাটা আমার জন্য দারুণ এক লার্নিং বলে মনে করি।

আরাফাত মহসীন নিধি বহু বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করলেও তার পরিচিতি বাড়ে দামাল, সুড়ঙ্গ, দাগী, তুফান, বরবাদ, তাণ্ডব সিনেমাগুলোর মিউজিক করার মাধ্যমে। বিশেষ করে বাংলাদেশের সিনেমায় নতুন ধাঁচের বিজিএম উপস্থাপন করায় তিনি সবচেয়ে বেশি নজড় কেড়েছেন।

এর পাশাপাশি নিধি নির্মাতা হিসেবেও কাজ করছেন। গেল সেপ্টেম্বর ‘খুব কাছের কেউ’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন, যা চরকিতে মুক্তি পেয়েছে।

নিধি জানান, বর্তমানে তিনি রায়হান রাফী পরিচালিত আন্ধার, আবু হায়াত মাহমুদের পরিচালনায় প্রিন্স, এবং মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় রাক্ষস সিনেমা দুটির বিজিএম-এর কাজ করছেন। এর মধ্যে দুটি সিনেমাই আগামী বছর ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে।

Tags: আরাফাত মহসীন নিধিবাংলালিংক
Previous Post

চিঠির উষ্ণতায় রাজধানীতে ‘হিমবেলা চিঠি মেলা’

Next Post

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে

Next Post
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের আন্দোলনে বন্ধ মিরপুর সড়ক, জনভোগান্তি চরমে

ব্যান্ড সংগীতের অনুষ্ঠানে পাঁচজন শিল্পী ও সংগঠক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ব্যান্ড সংগীত চর্চার পরিবেশ তৈরি হচ্ছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT