চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় নিষিদ্ধ হিউম্যান রাইটস ওয়াচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 30, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মানবাধিকার সংস্থার প্রতিবাদী মানবাধিকার কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) অবাঞ্ছিত সংস্থা হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের পর থেকে ক্রেমলিন সমালোচকদের বিরুদ্ধে মস্কোর যে কঠোর অবস্থান চলছে, তার সর্বশেষ শিকার হলো এই সংস্থাটি।

শুক্রবার (২৮ নভেম্বর) রুশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

নিষেধাজ্ঞার ফলে যা ঘটবে রুশ সরকারের এই ঘোষণার ফলে রাশিয়ায় হিউম্যান রাইটস ওয়াচের সব ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। কেবল কার্যক্রম বন্ধই নয়, এই সংস্থার সঙ্গে কেউ যদি কোনো ধরনের সহযোগিতা করেন বা সমর্থন জানান, তবে তাকেও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন মস্কোর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের দমন এবং যুদ্ধাপরাধের অভিযোগ তুলে আসছিল এইচআরডব্লিউ। নিষেধাজ্ঞার বিষয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন এক বিবৃতিতে বলেন, ‘গত তিন দশকেরও বেশি সময় ধরে আমরা রাশিয়ায় মানবাধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য কাজ করছি। আমাদের কাজের ধরণ বদলায়নি, যা বদলেছে তা হলো সরকারের একনায়কতান্ত্রিক নীতি।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ায় দমন-পীড়ন অস্বাভাবিক হারে বেড়েছে এবং ইউক্রেনে রুশ বাহিনী যে যুদ্ধাপরাধ করছে তার পরিধিও ব্যাপক।’

উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও তা রোধে কাজ করে আসছে।

Tags: এইচআরডব্লিউনিষিদ্ধযুক্তরাষ্ট্ররাশিয়া
Previous Post

পিলখানা ট্র্যাজেডি: তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন আজ

Next Post

কানাডায় প্রবাসী বাংলাদেশিদের শীতকালীন পিঠা উৎসব

Next Post
প্রবাসী বাংলাদেশিরা শীতকালীন পিঠা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় প্রবাসী বাংলাদেশিদের শীতকালীন পিঠা উৎসব

স্কুলের শাস্তির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা করছে এক শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুলের শাস্তির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা স্কুল শিক্ষার্থীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT