চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে ‘টপ টেন জিনিয়াস’ সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 30, নভেম্বর 2025
in কর্পোরেট নিউজ
A A
উদ্যোগী ও বিজয়ীদের সঙ্গে চ্যানেল আই অনলাইন প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় (মে-২০২৫) সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ নবীন চিকিৎসককে সম্মাননা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথমবার আয়োজিত ‘টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস’ শীর্ষক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

গতকাল শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন। সম্মাননাপ্রাপ্তদের ক্রেস্ট ও মেডেল দেওয়া হয়।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া চিকিৎসকেরা হলেন ঢাকা মেডিকেল কলেজের উমাইর আফিফ (প্রথম), মিথিলা ফারজানা (চতুর্থ), এ আর জান্নাতুল নাঈমা (ষষ্ঠ), শাহ মো. ফরিদ উদ্দিন (সপ্তম) ও স্টুটি রিমাল (দশম)। ময়মনসিংহ মেডিকেল কলেজের তাহমিদ মিহদা (দ্বিতীয়), জান্নাতুল ফেরদৌস (তৃতীয়), পারমিতা দেবনাথ (অষ্টম) ও কাজী জান্নাতুল শশীপ্রভা (অষ্টম)। মুগদা মেডিকেল কলেজের ইফফাত আমান (পঞ্চম)।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এখন পর্যন্ত ১১২টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ এ বছর দুটি নতুন মেডিকেল কলেজ এসেছে। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলে এ বছর ১১ হাজার ১০১ শিক্ষার্থী ভর্তি হতে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানগুলো থেকে যারা পাস করে বের হন, তাদের বড় দায়িত্ব। দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য যা কিছু করতে হয়, তা সবাই মিলে করতে হয়।

মেডিকেলে শিক্ষকসংকটের কথা উল্লেখ করে নাজমুল হোসেন বলেন, ‘আমাদের শিক্ষকসংকট রয়েছে। বিশেষ করে বেসিক সায়েন্সের শিক্ষকসংকট রয়েছে। বেসিক সায়েন্সের শিক্ষকদের জন্য আমরা শতভাগ প্রণোদনার একটা প্রস্তাব করেছিলাম। শেষ পর্যন্ত সরকার সেটা ৭০ ভাগে রাজি হয়েছে। এই মাস থেকে সরকারি মেডিকেল কলেজগুলোর বেসিক সাবজেক্টের শিক্ষকেরা প্রণোদনাটি পাচ্ছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুন নূর তুষার বলেন, ‘আমাদের পেশায় রাজনীতি প্রবলভাবে আমাদের আচ্ছন্ন করেছে। এর কারণ পদ, পদবি, পদায়ন, চাকরি-বাকরি—সব জায়গায় রাজনৈতিক বিবেচনা। আমাদের আলাদা আলাদা গোষ্ঠীতে পরিণত করেছে। যদি কেউ আমাদের নিয়ে রাজনীতি করতেই চায়, তবে আমাদের মধ্যে যারা মেধাবী, তাদের অগ্রগণ্য করতে হবে।’

সভাপতির বক্তব্যে প্রীতি চক্রবর্ত্তী বলেন, ‘ডাক্তারদের আমরা হিন্দুশাস্ত্রে বলি যে বৈদ্যরূপী নারায়ণ। অর্থাৎ দেবতারূপে একজন চিকিৎসক এসে আমাদের সামনে হাজির হন। আফিফ আমাদের (স্বাস্থ্য) সংস্কার কমিটির একজন মেম্বার ছিল। খুবই চমৎকার উদ্যোগ। আমি মনে করি, যেকোনো পলিসি মেকিংয়ে যদি শিক্ষার্থীরা থাকে, তাহলে তারা বাস্তব চিত্রটা নিয়ে আসে।’

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক মো. মোস্তাক আহাম্মদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক উত্তম কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম খালেকুজ্জামান দীপু বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এ সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী।
তিনি বলেন— “চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।”

Tags: ইউনিভার্সেল মেডিকেল কলেজসম্মাননা
Previous Post

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বন্যায় ১৩২ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি

Next Post

বাংলাদেশের সিরিজে ফেরা জয় নিয়ে যা বললেন আইরিশ অধিনায়ক

Next Post
আইরিশ ক্রিকেটার জয় উদযাপন করছেন, হেলমেট হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সিরিজে ফেরা জয় নিয়ে যা বললেন আইরিশ অধিনায়ক

নিখোঁজের ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ২১দিন পর মাটিচাপা অবস্থায় ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT