চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চের গভীর উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 29, নভেম্বর 2025
in অন্যান্য, চুয়াডাঙ্গা, জনপদ
A A
স্বাধীনতা সুরক্ষা মঞ্চের লোগো, হাতে বাংলাদেশ পতাকা ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম নামের এক বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ।

শনিবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংগঠনের সদস্য সচিব শামস উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে আমরা চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর পেয়েছি। এটি সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা বলেই আমরা মনে করি।

স্বাধীনতা সুরক্ষা মঞ্চ জানায়, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা কখনও গুলি করে খুন করে ফেলার মাধ্যমে সমাধান হতে পারে না। এটি মানবাধিকারে চরম লঙ্ঘন। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী এসব বিষয় সমাধান হওয়ার কথা। কিন্তু ভারতীয় বাহিনী বিএসএফ কখনোই এসবের তোয়াক্কা করে না। বিষয়টি খুবই উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, চুয়াডাঙ্গার গয়েশপুর সীমান্তের এ ঘটনায় তদন্ত করতে হবে। সকল সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এর মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।

‘বিএসএফ ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে এসে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার কথা বললেও সীমান্তে তারা বিষয়টি চর্চা করেন না। এ বিষয়ে বাংলাদেশ এবং ভারত সরকারসহ সংশ্লিষ্টদের যথাযথ প্রক্রিয়া গ্রহণ করতে হবে’, বিবৃতিতে জানায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চ।

Tags: গভীর উদ্বেগবিএসএফসীমান্ত হত্যাকাণ্ডস্বাধীনতা সুরক্ষা মঞ্চ
Previous Post

ব্র্যাক সিডিএমএ প্রাঙ্গণে ‘কার্নিভাল অফ চেঞ্জ’

Next Post

বিজয়-মোসাদ্দেকদের নিলাম থেকে বাদ দেয়ার ব্যাখ্যা দিল বিসিবি

Next Post
বিপিএল খেলোয়াড়দের ছবি, একজন ব্যাটসম্যান ও একজন বোলার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়-মোসাদ্দেকদের নিলাম থেকে বাদ দেয়ার ব্যাখ্যা দিল বিসিবি

বিভিন্ন ক্রিকেট দলের লোগো, বিপিএল নিলামের আগে দলগুলোর পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT