চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে পূর্বাচলের জলসিঁড়িতে হাফ ম্যারাথন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 29, নভেম্বর 2025
in স্বাস্থ্য
A A
পূর্বাচলে জলসিঁড়িতে দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার অদূরে পূর্বাচলসংলগ্ন জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৫’।

শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৬টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশ ও বিদেশ থেকে আসা নারী–পুরুষ মিলিয়ে দেড় হাজারের বেশি দৌড়বিদ অংশ নেন।

আয়োজকরা বলেছেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মানসিক চাপ কমানো এবং মাদকাসক্তি প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনে থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে প্রকল্প এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে একই স্থানে শেষ হয়।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স অ্যান্ড ডিস্ট্যান্স রেসেস’ (এইমস)–সার্টিফায়েড বলে আয়োজকেরা জানিয়েছেন।

পূর্বাচলে জলসিঁড়িতে হাফ ম্যারাথন। ছবি: চ্যানেল আই অনলাইন

প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ কনসালট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জলসিঁড়ি আবাসনের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান। অনুষ্ঠানে অংশ নেন ট্রায়াথলেট ইমতিয়াজ এলাহী, এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলসহ ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন ব্যক্তি।

রানবাংলার সহপ্রতিষ্ঠাতা জন বোকা জানান, আগামীতে আরও বড় আকারে আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Tags: পূর্বাচলবাংলাদেশ সেনাবাহিনী
Previous Post

সৌর বিকিরণের কারণে ফ্লাইট চালনা বন্ধ

Next Post

হংকংয়ে অগ্নিকাণ্ডে ৩ দিনের শোক ঘোষণা

Next Post
শোক প্রকাশে অংশগ্রহণকারী ব্যক্তিরা গভীর শ্রদ্ধায় মাথা নত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকংয়ে অগ্নিকাণ্ডে ৩ দিনের শোক ঘোষণা

অভিনেতা তৌসিফ ভোলা-বরিশাল সেতুর দাবিতে বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে সরব অভিনেতা তৌসিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT