চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠমাণ্ডুতে বাংলাদেশি মাছের উৎসব প্রদর্শনী করল দূতাবাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 28, নভেম্বর 2025
in অন্যান্য, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি মাছের উৎসবের প্রদর্শনীতে দর্শক ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ‘বাংলাদেশ ফিশ ফেস্টিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দু’টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ উৎসবের শুরু হয়। 

উৎসব প্রদর্শনীতে বাংলাদেশের নানা জাতের মাছের অনন্য উপস্থাপন ছিল বিশেষ আকর্ষণ। নেপালের ক্রমবর্ধমান সামুদ্রিক খাদ্যের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশের মিঠা পানির ও সামুদ্রিক মাছের বাজার সম্ভাবনার অন্বেষণও ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এ উৎসব নেপালি আমদানিকারক ও হসপিটালিটি খাত এবং বাংলাদেশের মৎস্য রপ্তানিকারকদের মধ্যে ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার ক্ষেত্রেও অনুঘটকের ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ও আধুনিক রন্ধনশৈলীর প্রয়োগে প্রস্তুতকৃত বাংলাদেশের মিঠাপানি ও সামুদ্রিক সুস্বাদু খাবারের বাছাই করা পদ, আগত অতিথিদের জন্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশি শেফদের প্রস্তুতকৃত ‘‘স্মোকড ইলিশ (কাঁটা ছাড়া)’’ এবং ‘‘সরষে ইলিশ।’’

ফিশ ফেস্টিভালের গেস্ট অব অনার ছিলেন নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কৃষ্ণ প্রসাদ ধাকাল।

কৃষ্ণ প্রসাদ ধাকাল এ উদ্যোগকে একটি প্রশংসনীয় ও উদ্ভাবনী আয়োজন হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের অনুষ্ঠান দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনকে আরও শক্তিশালী করবে এবং অর্থনৈতিক, বাণিজ্যিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান বলেন, এ উৎসব কেবল সাংস্কৃতিক উদযাপন নয় বরং আঞ্চলিক সহযোগিতা গভীরতর করা এবং ব্যবসায়িক অংশীদারিত্ব সম্প্রসারণের সুযোগও বটে।

তিনি হিমালয় অঞ্চলে বাংলাদেশি মৎস্যসম্পদের এই প্রদর্শনী আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং ‘‘মাছে ভাতে বাঙালি’’ ও নেপালি ডাল-ভাতকে একত্রে উপস্থাপন করে ‘‘মাছ-ডাল-ভাত’’ স্লোগান দ্বারা নেপাল-বাংলাদেশ বন্ধুত্বকে চিত্রায়িত করেন।

অতিথিরা আরও উপভোগ করেন মজাদার রুই ও কাতলা কারি, গ্রিলড লবস্টার এবং গ্রিলড রেড স্ন্যাপার। লাইভ কাউন্টারগুলোর মধ্যে ফ্রাইড সিলভার পমফ্রেট (রুপচাঁদা) এবং শ্রিম্প (চিংড়ি) টেম্পুরা বিশেষ আকর্ষন তৈরি করে।

পরিবেশনায় আরও ছিল আইড় মাছ এবং বোয়াল মাছের কারি। সম্পূর্ণ গ্রিলড কোরাল এবং গলদা চিংড়ির কারিও পরিবেশনার বৈচিত্র্য বাড়িয়ে তোলে, যা বাংলাদেশের সমৃদ্ধ মৎস্য ঐতিহ্য ও রন্ধনশৈলীকে প্রতিফলিত করে।

এই আয়োজনের সূচনা হিসেবে দূতাবাস গত ২৪ নভেম্বর নেপালস্থ ব্যবসায়ীদের সৌজন্যে বিভিন্ন মিঠাপানি ও সামুদ্রিক মাছের প্রদর্শনীও আয়োজন করে। এতে নেপালের হসপিটালিটি খাতের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন মাছ আমদানিকারক এবং ব্যবসায়ী প্রতিনিধিগণ অংশ নেন।

ফিস ফেস্টিভাল উপলক্ষে দূতাবাস চত্বরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের রঙিন পোস্টার প্রদর্শিত হয়, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাসকে ফুটিয়ে তোলে। প্রদর্শনীতে জুলাই-আগস্ট মাসের বীরোচিত গণ-অভ্যুত্থানের পোস্টারও স্থান পায়, যা উদার গণতন্ত্র, মানবাধিকার, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচারের আলোকে বাংলাদেশ ২.০-এর অগ্রযাত্রাকে তুলে ধরে।

প্রদর্শনীতে কাঠমান্ডুস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/মিশনপ্রধান ও কূটনীতিকগণ, নেপাল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতা, থিংক ট্যাংক এবং নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিলাসবহুল হোটেলের ব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের সদস্যসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।

এই প্রথমবারের মতো কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এ ধরনের আয়োজন করলো, যা বাংলাদেশের নানাবিধ মৎস্যসম্পদকে বৈশ্বিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করেছে। উৎসবে ১৫০ জনেরও বেশি অতিথি অংশগ্রহণ করেন এবং এটি নেপালের অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।

Tags: কাঠমাণ্ডু
Previous Post

একমাস পর ফিরছেন পেদ্রি, খেলবেন কয়েক মিনিট

Next Post

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

Next Post
শাহবাগ মোড়ে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ ও অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

বিপিএল নিলামের জন্য প্রস্তুত ট্রফি, দর্শকদের জন্য প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল নিলাম: জানার আছে যা কিছু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT