চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরকম গিটারিস্ট দেশে শতাব্দীতে আসে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 28, নভেম্বর 2025
in বিনোদন
A A
বিশিষ্ট গিটারিস্টের ছবি, কালো হ্যাট ও সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম পথিকৃৎ, ‘ফিডব্যাক’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও খ্যাতিমান গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাওয়া এ শিল্পীর প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

সেলিম হায়দারের বয়স হয়েছিল ৬৯ বছর। এই কিংবদন্তীকে হারিয়ে অসংখ্য শিল্পী, সহকর্মী এবং শ্রোতা আবেগঘন বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাদের মধ্যে আছেন এই সময়ের জনপ্রিয় সংগীতপরিচালক ও ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’র প্রতিষ্ঠাতা ইমন চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় তিনি ফেসবুকে শেয়ার করেন সংগীতে নিজের শুরুর দিকের এক অবিস্মরণীয় স্মৃতি—যা সেলিম হায়দারের মানুষের প্রতি গভীর ভালোবাসা, উদারতা ও শিল্পী-মানসিকতার এক অনন্য উদাহরণ।

ইমন লিখেছেন, ঢাকায় পড়াশোনার জন্য নতুন আসা সেসব দিনে তিনি প্রায়ই যেতেন সাইন্সল্যাবের মেলোডি অ্যান্ড কোং গিটার দোকানে। দোকানের মালিক মঙ্গল আংকেল তাঁর প্রতি স্নেহশীল ছিলেন। একদিন সেখানে গিটার বাজানোর সময় আচমকাই দোকানে ঢোকেন সেলিম হায়দার। অনেকক্ষণ দাঁড়িয়ে ইমনের বাজানো মন দিয়ে শোনেন, তারপর এসে শুধু বলেন, “এই ছেলে, তোমার হাত তো ভালো। মন দিয়ে বাজালে সামনে ভালো করবা।”

তখনও তরুণ ইমন বুঝতে পারেননি, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি দেশের ব্যান্ডসংগীত ইতিহাসের অন্যতম মহান গিটারিস্ট। মঙ্গল আংকেলের পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি স্তব্ধ হয়ে যান।

এরপর ঘটে জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাটি। সেলিম হায়দার ইমনকে জিজ্ঞেস করেন—তিনি কি Al Di Meola শোনেন? ইমনের ‘না’ শুনে তিনি রাগ না করে বরং স্নেহভরে হাতে ধরে নিয়ে যান এলিফ্যান্ট রোডের বিখ্যাত রেইনবো মিউজিক স্টোরে। সেখান থেকে নিজের টাকায় কিনে দেন এক গাদা সিডি। বলেন, “এগুলো শুনবা, বাজানোর চেষ্টা করবা। আর যোগাযোগ রাইখো।” তারপর আশীর্বাদ করে দোকান থেকে বেরিয়ে যান।

ইমন লিখেছেন, “মানুষ কতটা মহান হলে এভাবে মানুষের জন্য ভালোবাসা বিলাতে পারে। আমার গিটার বাজানোর পথচলায় সেলিম হায়দার ভাইয়ের অবদান অনেক।”

Tags: ইমন চৌধুরীগিটারিস্টফিডব্যাকলিড বিনোদন
Previous Post

বিপিএল: ছয় দলের কোচিং প্যানেলে যারা

Next Post

বিপিএল: নিলামের আগে সরাসরি দল পেলেন যারা

Next Post
বিপিএল দল নিলামের আগে প্রস্তুত দলগুলোর লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল: নিলামের আগে সরাসরি দল পেলেন যারা

ভোলায় গ্যাস কারখানা ও গুদাম নির্মাণের পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় সরকারি সার কারখানা ও গুদাম নির্মাণের পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT