চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন সৌদির মেট্রো পেলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 28, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবের দীর্ঘতম চালকবিহীন মেট্রো ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন সৌদির মেট্রো। ছবি: সংগৃহীত

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের মেট্রোকে ‘বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো নেটওয়ার্ক’ হিসেবে ঘোষণা করেছে। সৌদি আরবের আধুনিক পরিবহন খাতে দ্রুত অগ্রগতির প্রতীক এই মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার।

শুক্রবার (২৮ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি রাজধানীর বৃহৎ গণপরিবহন প্রকল্পের কেন্দ্রে রয়েছে রিয়াদ মেট্রো। এই প্রকল্পে রয়েছে—৬টি সমন্বিত মেট্রো লাইন, ৮৫টি অত্যাধুনিক স্টেশন এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন অপারেশন সিস্টেম

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, উচ্চ-প্রযুক্তিসম্পন্ন নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই মেট্রো পরিচালিত হয়, যা সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভুলতা এবং মান বজায় রাখে।

বার্ষিক রেফারেন্স বইতে গিনেস লিখেছে, রিয়াদ মেট্রো শহুরে গতিশীলতা বাড়াতে, যানজট কমাতে এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার মাধ্যমে স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যেই নির্মিত।

মেট্রো ও বাসের সমন্বয়ে তৈরি এই গণপরিবহন ব্যবস্থা রিয়াদ শহরের ট্র্যাফিক ব্যবস্থাপনা, অর্থনীতি, নগর উন্নয়ন, সামাজিক জীবন -সবদিকেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এসপিএ আরও জানিয়েছে, এই বৈশ্বিক স্বীকৃতি রিয়াদ সিটির জন্য রয়েল কমিশনের উদ্ভাবনী ও টেকসই নগর পরিবহন ধারণা বাস্তবায়নের সাফল্যকে তুলে ধরে।

প্রকল্পটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আধুনিক অবকাঠামোর মাধ্যমে জীবনমান উন্নত করার লক্ষ্য স্থির করেছে।

Tags: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসরিয়াদসৌদি আরব
Previous Post

পুরোপুরি অ্যাকশন ছবিতে শুভ, বিপরীতে নায়িকা মিম

Next Post

কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তা দিল ডব্লিউএফপি

Next Post
বিশ্ব খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তা দিল ডব্লিউএফপি

ফজলুর রহমানের বক্তৃতা, রাজনৈতিক আলোচনা ও সমর্থকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT