চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: যে চমক ঢাকা ক্যাপিটালসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 28, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা বিজয় উদযাপন করছেন, পেছনে বিপিএল ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের দ্বাদশ আসর সামনে রেখে চমক দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস। তারকা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তির পাশাপাশি মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের তারকা সাবেক শোয়েব আখতারকে। ফ্র্যাঞ্চাইজিটির ডাগআউটে প্রধান কোচ হিসেবে দেখা যাবে টবি রেডফোর্ডকে ।

নিলামের আগে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার সুযোগ রেখেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালস ক্যাটাগরি-এ থেকে তাসকিন আহমেদ এবং ক্যাটাগরি-বি থেকে সাইফ হাসানকে দলে নিয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও পাকিস্তানের উসমান খানের সঙ্গে চুক্তি সেরেছে দলটি।

আসন্ন আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড। ৮ বছর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কোচের পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচ ছিলেন রেডফোর্ড।

ইংলিশ এই কোচের বাংলাদেশের কোচিং করানোর অভিজ্ঞতাও আছে। ২০২০ সালে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচের দায়িত্বে ছিলেন তিনি।

পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে অ্যাঙ্কর স্পোর্টসের চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। ফ্র‌্যাঞ্চাইজিটির সিইও আতিক ফাহাদ এবং অ্যাঙ্কর স্পোর্টসের কৌশলগত অংশীদার স্টকহোম হান্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অনিক আকন্দের সঙ্গে চুক্তি সেরেছেন।

আসন্ন আসর থেকে ইউরোপিয়ান খেলোয়াড়দের সঙ্গে ফ্র‌্যাঞ্চাইজটির সেতুবন্ধনের কাজ করবে অ্যাঙ্কর স্পোর্টস। যার মাধ্যমে ইউরোপীয় খেলোয়াড়রা বাংলাদেশে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা করার সুযোগ পাবে, অন্যদিকে বাংলাদেশি ক্রিকেটাররা ইউরোপীয় ক্রিকেটে অংশ নেওয়ার পথ খুলবে।

বিপিএলের আসন্ন আসরে অংশ নেবে ৬ দল। অংশগ্রহণকারী দলগুলো হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

Tags: উসমানঢাকা ক্যাপিটালসতাসকিনবিপিএল-২০২৬রেডফোর্ডলিড স্পোর্টসসাইফহেলস
Previous Post

স্মৃতির পর্দায় ‘মেঘমল্লার’ এর অঞ্জন

Next Post

মারা গেছেন ‘একটা চাদর হবে চাদর’ গানের শিল্পী

Next Post
গায়ক মো. আলমগীর স্মার্টফোনে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন 'একটা চাদর হবে চাদর' গানের শিল্পী

শফিকুর রহমানের বক্তৃতা, বাংলাদেশ, রাজনীতি, জামায়াতে ইসলামীর নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় একটা গোষ্ঠী ভয় পেয়েছে: শফিকুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT