চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজিরা শেষে জজ কোর্ট চত্বরে বাউলদের ওপর হামলা, আহত ৪

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
7:47 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
বাউলদের ওপর হামলার সময় উত্তেজনা, আহতরা হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজিরা শেষে জজ কোর্ট চত্বরে বাউলদের ওপর হামলা। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে আদালত চত্বরের ভেতরে চা পান করার সময় অজ্ঞাত একদল লোকের আকস্মিক হামলায় চারজন বাউল শিল্পী আহত হয়েছেন। ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’ স্লোগান দিতে দিতে হামলাকারীরা তাঁদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে অজ্ঞাত হামলাকারীদের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. মকলেস (৩৮)।

এরআগে, ​বুধবার (২৬ নভেম্বর) দুপুরে হামলার শিকার হওয়ার পর আহত বাউলরা ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনা বাউল সম্প্রদায়ের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে, যা দেশের সাংস্কৃতিক অঙ্গনে নিন্দা ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।

​আহত বাউলরা হলেন- মো. মকলেস (৩৮) এবং তার তিন সঙ্গী মো. মোখলেছুর রহমান (৪০), মজিদ সরকার (৬৬), এবং মো. সামসুদ্দিন চিশতী (৭০)। তাদের সবাইকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম।

জিডিতে উল্লেখ করা হয়, বুধবার বেলা ২টার দিকে মো. মকলেস মামলার হাজিরা শেষে তার গুরু বাউল শামসুদ্দিন, মজিদ সরদার এবং দীপক (অপর সঙ্গী) এর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা কান্তজীউ মন্দিরের মেলাতে এসেছিলেন। কোট চত্বরে চা পান করার সময় কিছু বোঝার আগেই একদল লোক তাদের উপর্যুপরি মারধর শুরু করে এবং অন্যরাও তাতে যোগ দেয়। তাদের কাউকে চিনতে পারেননি তিনি।

মো. মকলেস জানান, এ সময় একদল লোক স্লোগান দিতে দিতে এসে আকস্মিকভাবে তাঁদের ওপর হামলা করে। এতে তাঁরা সামান্য আহত হন এবং হামলাকারীরা তাঁদের বিভিন্ন প্রকার হুমকিও দেয়।

তিনি আরও জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর শামসুদ্দিনকে জয়পুরহাট এবং মজিদ সরকারকে ঢাকার সাভারে যাওয়ার জন্য দ্রুত ট্রেনে তুলে দেওয়া হয়েছে। বাউল শিল্পীদের এভাবে এলাকা ছেড়ে চলে যাওয়া তাঁদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

এদিকে, ঠাকুরগাঁও শহরের আট গ্যালারি এলাকার পাগলু স্ট্যান্ডের সভাপতি খোরশেদ আলম জানিয়েছেন, বাউল মকলেস তাঁদের পাগলু স্ট্যান্ডের নাইট গার্ড ছিলেন এবং একটি মামলার হাজিরা দিতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হয়েছেন।

​ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
​তিনি বলেন, ঘটনাটি নিয়ে থানায় একটি জিডি হয়েছে। কারা হামলা করেছে, তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আদালতের অনুমতি নিয়ে জিডির তদন্ত করা হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Tags: ঠাকুরগাঁওথানায় জিডিবাউলদের ওপর হামলা
Previous Post

বাংলাদেশকে ১৮২ রানের বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড

Next Post

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে: প্রেস সচিব

Next Post
প্রেস সচিব বাউলদের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে: প্রেস সচিব

ফুটবল খেলোয়াড়রা আনন্দিত, বার্সেলোনা জার্সিতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার জন্য আরও দুঃসংবাদ, চোটে পড়েছেন লোপেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT