চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরেই আইস্ক্রিনে আসছে ‘অমীমাংসিত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in বিনোদন
A A
অমীমাংসিত ওয়েব ফিল্মের পোস্টার, রায়হান রাফির নির্মাণে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক দম্পতি নিজ বাসাতে খুন হন, কিন্তু কারা খুন করল তাদের? কী তাদের উদ্দেশ্য? সেই সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য নিয়ে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের জন্য রায়হান রাফী বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।

শুটিংসহ যাবতীয় কাজ শেষ হলেও অনেক দিন ধরে আটকে আছে ফিল্মটি। অবশেষে শেষ হচ্ছে প্রতীক্ষা। আগামী ডিসেম্বরে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘অমীমাংসিত’।

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ২৯ ফেব্রুয়ারি। তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায়। অবশেষে জট খুলতে যাচ্ছে রহস্যের।

অমীমাংসিত ওয়েব সিরিজের মূল চরিত্ররা একসাথে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ জানা গেছে, সব ঠিক থাকলে এই ডিসেম্বরেই আইস্ক্রিনে দেখা যাবে ‘অমীমাংসিত’। সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

শুটিং শুরুর পর জানা গিয়েছিল, অমীমাংসিত তৈরি হচ্ছে সাংবাদিক দম্পতি হত্যার গল্প নিয়ে। তখনই অনেকে ধারণা করেছিলেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের গল্প।

পরে ৪০ সেকেন্ডের টিজারে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে—‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে ২টার মধ্যে। ধারণা করছি, এটা কোনো চুরি-ডাকাতির কেস…’, ‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল’, ‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’, ‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন…’।

টিজার প্রকাশের পর নড়েচড়ে বসে তৎকালীন সেন্সর বোর্ড। জানিয়ে দেওয়া হয়, ওটিটি কনটেন্ট হলেও এটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র নিতে হবে। দুই দফা দেখার পর গত বছর এপ্রিলে সেন্সর বোর্ড জানিয়ে দেয়, সিনেমাটি প্রদর্শনীর যোগ্য নয়।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর সেন্সর বোর্ড বিলুপ্ত করে গঠন করা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এরপর অমীমাংসিতসহ আটকে থাকা সিনেমাগুলো খুঁজে পায় আশার আলো। ছাড়পত্র পাওয়ার জন্য আপিল করে অমীমাংসিত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। সেই পরিপ্রেক্ষিতে মুক্তির অনুমতি পায় সিনেমাটি।

অমীমাংসিত আসলেই সাগর-রুনির হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না পরিচালক বা প্রযোজক। অন্যদিকে সেন্সর বোর্ডের আটকে দেওয়ার ঘটনা দর্শকের মনে জাগিয়েছে প্রশ্ন। সব প্রশ্নের উত্তর জানা যাবে এবার, ডিসেম্বরে সিনেমা মুক্তির পর।

Tags: অমীমাংসিতআইস্ক্রিনইমতিয়াজ বর্ষণওয়েব ফিল্মতানজিকা আমিনরাফীরায়হান রাফীলিড বিনোদনসাংবাদিক
Previous Post

জাতীয়ভাবে ব্যান্ড সংগীত দিবস উদযাপনের আহ্বান

Next Post

চোট নিয়ে অনেক আলোচনার মাঝেই অনুশীলনে নেইমার

Next Post
নেইমার ফুটবল অনুশীলনে অংশ নিচ্ছেন, ক্যামেরার সামনে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট নিয়ে অনেক আলোচনার মাঝেই অনুশীলনে নেইমার

ভূমিকম্পের কম্পন রেকর্ড করা সাউন্ড ওয়েভ গ্রাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT