চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর ইরাকের গ্যাসস্টেশনে ড্রোন হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 27, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উত্তর ইরাকের গ্যাসস্টেশনে ড্রোন হামলার দৃশ্য, অগ্নিকাণ্ড ও ধোঁয়া উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

উত্তর ইরাকের খোর মোর গ্যাসস্টেশনে ড্রোন হামলার পর কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে। এতে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ২৬ নভেম্বর স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৩০ মিনিটে হামলাটি হয়। ড্রোনটি একাধিক গ্যাস সংরক্ষণ ট্যাংকে আঘাত হানলে বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এতে কয়েকজন কর্মী আহত হন, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইরাকের যৌথ অভিযান কমান্ড জানায়, এই হামলার মূল লক্ষ্য ছিল অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করা।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের প্রায় ৮ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডানা গ্যাস পরিচালিত খোর মোর গ্যাসক্ষেত্রটি কিরকুক ও সুলায়মানিয়া শহরের মাঝে অবস্থিত।

ক্ষেত্রের প্রকৌশলীরা জানান, ক্ষতিগ্রস্ত গ্যাস ট্যাংকগুলো মেরামতে দুই থেকে তিন দিন লাগতে পারে। এদিকে সরকার ও ডানা গ্যাস যৌথভাবে তদন্ত টিম পাঠিয়েছে।

এ হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। আগেও এ অঞ্চলের গ্যাসক্ষেত্রে রহস্যজনক ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

এর আগে সপ্তাহের শুরুর দিকে একই গ্যাসক্ষেত্রে আরেকটি ড্রোন হামলার চেষ্টা করা হয়, তবে নিরাপত্তা বাহিনী সেটি প্রতিহত করে। ২০২৪ সালে এ স্থাপনায় ড্রোন হামলায় চার কর্মী নিহত হয়েছিলেন।

Tags: ইরাকড্রোন হামলা
Previous Post

একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে: সজীব ওয়াজেদ জয়

Next Post

আফগান নাগরিকদের অভিবাসন প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

Next Post
অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তির জন্য চিকিৎসা প্রদান করছে জরুরি সেবা কর্মীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান নাগরিকদের অভিবাসন প্রক্রিয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

ইসি সচিব সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: ইসি সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT