চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পেল নোয়াখালী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 26, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু

পাঁচ দল নিয়ে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তবে সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয়ে দলে উন্নীত করা হয়েছে আসর। নতুন দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেসের নাম ঘোষণা করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।

বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আগামী ১৯ ডিসেম্বর থেকে গড়াবে আসর, পর্দা নামবে ১৬ জানুয়ারি।

আগে ৫টি ফ্র্যাঞ্চাইজির কথা জানালেও নতুন পরিকল্পনায় যুক্ত করা হয়েছে নোয়খালীকে। দেশ ট্রাভেলসের মালিকানায় আসন্ন আসরে অংশ নেবে প্রতিষ্ঠানটি। ইফতেখার রহমান জানিয়েছেন, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়াতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে। পাশাপাশি সূচি তৈরির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন কঠিন হয়ে উঠছিল।

বলেছেন, ‘বিসিবি সভাপতি এবং আমাদের একটা দল বাড়ানোর জন্য বলেছিল কোয়াব। যাতে ১৫-১৬টা স্থানীয় ক্রিকেটার খেলার সুযোগ পায় এবং কিছু অর্থ উপার্জন করতে পারে। ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক জামানতের নিয়ম মেনে শুরুতে আমরা পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করি। এরপরও যারা আগ্রহী ছিল, তাদের একটা শেষ সুযোগ দেই। দেশ ট্রাভেল সকল আর্থিক নিয়ম মেনে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখায়।’

এ নিয়ে বিপিএলে দল পাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজি হলো- চট্টগ্রাম রয়্যালস (ট্রায়াঙ্গল সার্ভিসেস), ঢাকা ক্যাপিটালস (চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড), নোয়াখালি এক্সপ্রেস (দেশ ট্রাভেলস), রাজশাহী ওয়ারিয়র্স (নাবিল গ্রুপ), রংপুর রাইডার্স (টগি স্পোর্টস), সিলেট টাইটানস (জিএম স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট)।

Tags: নোয়াখালীবিপিএল ২০২৫বিসিবিমিঠুলিড স্পোর্টস
Previous Post

বিপিএল সম্প্রচার থাকছে না ভারতের রিয়েল ইমপ্যাক্ট, দায়িত্বে পাকিস্তানের ট্রান্স গ্রুপ

Next Post

নিজস্ব প্রযুক্তির জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

Next Post
পাকিস্তান নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজস্ব প্রযুক্তির জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

ক্রিকেট কোচ বাটলার সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনারা যদি এটাই চান, কালই ইংল্যান্ডে ফিরে যাব: বাটলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT