ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এখন বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষে। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে এ’তথ্য ওঠে এসেছে। এতোদিন তালিকার শীর্ষে ছিলো জাপানের রাজধানী টোকিও। জাকার্তায় ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে ৩ কোটি ৬৬ লাখ মানুষের বাস।








