চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘থার্সডে নাইট’–এ মিথিলার সঙ্গে কী হয়েছিল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 25, নভেম্বর 2025
in বিনোদন
A A
মিথিলা ও অন্য একজনের মধ্যে গভীর সংলাপ, নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

থার্সডে নাইট, অর্থাৎ বৃহস্পতিবার রাত মানেই একটু ফান–ফুর্তি। পরের দিন শুক্রবার বা ছুটির দিন হওয়ায় থার্সডে নাইট ব্যস্তময় জীবন থেকে একটু মুক্তির সময় যেন। বন্ধুদের সঙ্গে এমন এক আড্ডায় মুখর হতে চেয়েছিলেন কয়েক বন্ধু। কিন্তু সেই আড্ডা তাদের জীবনে প্রশান্তি তো আনেইনি বরং তৈরি করেছে সমস্যা।

কী এবং কেন সেই সমস্যা? চরকি ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’ গল্পে পাওয়া যাবে সব উত্তর। ২৬ নভেম্বর রাত ১২টায় (২৭ নভেম্বর) কনটেন্টটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

মিথিলার সঙ্গে আলোচনা করছে দুই ব্যক্তি, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ ‘থার্সডে নাইট’ মূলত বন্ধুদের নিয়ে ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার গল্প এবং সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। চরকি অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’ খ্যাত পরিচালক জাহিদ প্রীতম নির্মাণ করেছেন কনটেন্টটি। জাহিদ প্রীতম জানান, ‘থার্সডে নাইট’– এর গল্পটি এদেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন তিনি।
নির্মাতার দাবি ফ্ল্যাশ ফিকশনটিতে তিনি একটি ঘটনাকে কয়েকজনের দৃষ্টিতে দেখানোর চেষ্টা করেছেন, যেটাকে তিনি বলছেন ‘রশোমন ইফেক্ট’। জাহিদ প্রীতম বলেন, ‘গল্পটি কয়েকজনের দৃষ্টিতে বলার চেষ্টা আছে ঠিকই, কিন্তু এর ফলাফল দর্শকদের কাছেই। এখানে দর্শকরাই মূল বিচারক।’

এরইমধ্যে (২৪ নভেম্বর বিকেল ৪টায়) প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’–এর ট্রেলার। যেখানে ধারণা পাওয়া গেছে ‘থার্সডে নাইট’-এর পার্টি, নির্দিষ্ট একটা সময়ের স্মৃতি মনে না পরার মতো ঘটনা এবং সেই ভুলে যাওয়া সময়টাই পুলিশের তদন্ত করে বের করার প্রয়াশ। ফ্ল্যাশ ফিকশনটিতে বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, ​সৌম্য জ্যোতি​, ​ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ অনেকে। আর পুলিশের চরিত্রে আছেন সামিরা খান মাহি।

মিথিলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বন্ধু–পুলিশ এবং একজন ড্রাইভারের নানা ঘটনায় এগিয়ে গেছে কাহিনি। ​

বিনোদন জগতে তানজিয়া জামান মিথিলা এবং সামিরা খান মাহি–এর বন্ধুত্বের কথা চাউর আছে। দুজনেই দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেকদিন ধরেই। তবে এটি তাদের একসঙ্গে প্রথম কোনো ফিকশন, জানান মাহি।

অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ‘তার (তানজিয়া জামান মিথিলা) জন্যই আমার এই কনটেন্টে কাজ করা। আমরা প্রায়ই আমাদের কাজ নিয়ে আলোচনা করতাম। যখন সুযোগ এল একসঙ্গে কাজ করার, তখন আর না করিনি।’ মাহি জানান, পহেলা বৈশাখের দিনে এই কনটেন্টের শুটিং করেছিলেন। আসামী পেটানোর দৃশ্য ছিল সকাল বেলা। সেই দৃশ্যের শুটিং শেষ করে দুপুরে ওই শাড়ি পরেই উদযাপনে মেতেছিলেন।

ফ্ল্যাশ ফিকশনটির গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন জাহিদ প্রীতম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, ​মেহেদী হাসান মেধা, ​সাদিদ আদনান ওয়াহিদ, ​রেহনুমা আলম ঐশী। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা–আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘থার্সডে নাইট’।

Tags: চরকিতানজিয়া জামান মিথিলানাটকফানমাহিশর্টফিল্মসামিরা খান মাহিসিনেমা
Previous Post

‘জয়’কে দেওয়া কথা রাখলেন না ‘বীরু’!

Next Post

২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

Next Post
নির্বাচনী বাক্সে ভোট দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

প্রয়াত কিংবদন্তি অভিনেতার ছবি, ব্লাড ফর ড্রাকুলা খ্যাত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্লাড ফর ড্রাকুলা’ খ্যাত কিংবদন্তী অভিনেতার প্রয়াণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT