চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে যেতে চাই: নির্বাচন প্রসঙ্গে সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 25, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সিইসি নির্বাচন প্রসঙ্গে ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে চাই। অতীতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে যেতে চাই।

আজ ২৫ নভেম্বর মঙ্গলবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন যেন পর্যবেক্ষক সংস্থার চোখ দিয়ে দেখা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোট নিয়ে কোনো জটিলতা হলে জানাবেন। সেই সঙ্গে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র আমাদের কাছে তুলে ধরবেন।

সিইসি বলেন, যাদেরকে নিয়োগ করবেন তারা যাতে দলীয় প্রচার-প্রচারণা করে কাউকে প্রভাবিত করতে না পারেন, সে বিষয়টা খেয়াল করবেন। মনে রাখবেন, তাদের দায়িত্ব হবে পর্যবেক্ষণ করা; নির্বাচনে হস্তক্ষেপ করা নয়।

নির্বাচন পর্যবেক্ষণে নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তিনি আরও স্পষ্ট করেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পর্যবেক্ষক সংস্থায় অন্তর্ভুক্ত করা যাবে না।

তিনি সকল অংশীজনকে নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সিইসি বলেন, ইসির এজেন্ডা একটাই—জাতিকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়া।

তিনি বলেন, যারা মাঠপর্যায়ে কাজ করবেন, অনুগ্রহ করে তারা শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করবেন। একই সঙ্গে আপনাদের পক্ষে যারা কাজ করবেন তাদেরকেও একথা জানিয়ে দেবেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ত্রুটি বিচ্যুতি থাকলে তাও সংশোধন করা হবে। এই বিষয়েও আপনারা সুপারিশ দিতে পারবেন। আমরা স্বচ্ছতার সঙ্গে ভোটারবান্ধব পরিবেশে নির্বাচনের আয়োজন করতে চাই।

Tags: এ এম এম নাসির উদ্দিনসিইসি
Previous Post

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

Next Post

জানা গেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময়সূচি

Next Post
পাকিস্তান ও ভারতের ক্রিকেটাররা বিশ্বকাপের ম্যাচের আগে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেল বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময়সূচি

বাংলাদেশের একজন নেতা, চ্যানেল আই লোগো সহ, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এলডিসি থেকে উত্তরণ ও চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে তারেক রহমানের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT