চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীফের অভিযোগ ‘ফালতু’, চুক্তির শর্ত তুলে ধরলেন তিশা

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
10:30 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in বিনোদন
A A
খুশি তানজিন তিশা হালকা পিঙ্ক পোশাকে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে কলকাতার নির্মাতা এম.এন রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নিয়ে ফেরত না দেয়ার অভিযোগ এনেছেন শরীফ খান নামে প্রযোজক দাবি করা এক ব্যক্তি।

তবে তিশা এই অভিযোগটিকে ‘ফালতু’ বলে জানালেন৷ এমনকি এই অভিনেত্রীর আইনজীবী জসীম উদ্দিন বলছেন, তানজিন তিশাকেই সরাসরি ক্ষতিগ্রস্থ করা হয়েছে।

প্রযোজক দাবি করা শরীফ খান গণমাধ্যমে বলছেন, তিশার অসহযোগিতা কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়ার পর অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে ‘টালবাহানা’ করছেন তিশা।

অভিযোগের প্রেক্ষিতে তানজিন তিশা চ্যানেল আই অনলাইনকে বলেন, এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড়মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং ক্যানসেল হলে এই অর্থ ফেরত যাবে না।

শরীফ খানের অভিযোগ নিয়ে তিশা বলেন, শরীফ (শরীফ খান) নামে একজন আমার সাথে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলবো? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।

তিশার আইনজীবী জসীম উদ্দিন বলেন, তানজিন তিশা চুক্তি অনুযায়ী তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন। তিনি শিডিউল প্রদান করেছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ডিরেক্টর ভিসা এবং শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ফলে চুক্তির সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী ডিরেক্টরের ডিফল্ট (অপরাধ) স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়। তিশার পক্ষ থেকে কোনো ধরনের আর্টিস্ট ডিফল্ট ঘটেনি। বরং ভিসা বিলম্ব ও শিডিউল বাস্তবায়ন না হওয়ার কারণে তিশাই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Tags: তানজিন তিশাতিশালিড বিনোদনসিনেমা
Previous Post

রাইজিং এশিয়া কাপে শিরোপা জিততে বাংলাদেশের চাই ১২৬

Next Post

ধর্ম অবমাননার কথিত অভিযোগ, মামলা হামলা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে ২৫৮ জন নাগরিকের বিবৃতি

Next Post
বিরোধী দলীয় নেতা ও রাজনৈতিক নেতাদের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ম অবমাননার কথিত অভিযোগ, মামলা হামলা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে ২৫৮ জন নাগরিকের বিবৃতি

বাংলাদেশি ও আন্তর্জাতিক সেনা কর্মকর্তাদের সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT