চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 23, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যানেল আই ক্রিকেট দলের খেলোয়াড়রা ডিআরইউ মিডিয়া কাপের ফাইনালে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চ্যানেল আই। সেমিফাইনালে মিডিয়া জায়ান্ট চ্যানেলটি হারিয়েছে দৈনিক কালবেলাকে। মারকুটে ব্যাটিং ও দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন সাইফুল ইসলাম। শিরোপামঞ্চে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ চ্যানেল২৪।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় কালবেলা। আগে ব্যাটে নেমে নির্ধারিত ৬ ওভারে ১০৬ রান তোলে তরিকুল ইসলাম মাসুমের চ্যানেল আই। জবাবে ৪.৩ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় কালবেলা। ৫৬ রানের বিশাল জয়ে ফাইনালে ওঠে চ্যানেল আই।

ফাইনালের পথে অপরাজিত ৩০ রান এবং ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অলরাউন্ডার সাইফুল। ওপেনার রাহুল রায় করেন ৩৮ রান। অপর ওপেনার নীলাদ্রি শেখর ২৬ রানে অপরাজিত থাকার পাশাপালি এক উইকেট নেন।

কালবেলা শুরুতে দেখেশুনে খেলার চেষ্টা করলেও ‍তৃতীয় ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। চতুর্থ ওভারে নাজিব বেগের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চ্যানেল আই। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি কালবেলা।

এর আগে কোয়ার্টার ফাইনালে দৈনিক কালের কণ্ঠকে হারিয়ে সেমির পথ নিশ্চিত করে চ্যানেল আই। আগে ব্যাট করে চ্যানেল আইয়ের ১১৬ রানের জবাবে কালের কণ্ঠ অলআউট হয় ৭০ রানে, ৪৬ রানের জয়ে সেমি নিশ্চিত হয় চ্যানেলটির। কোয়ার্টার ফাইনালে ম্যাচসেরা হন নীলাদ্রি শেখর।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে দৈনিক দিনকালের বিপক্ষে ৭৯ রানের বিশাল জয়ে শুরু করেছিল আসরের ফাইনালিস্টরা। দ্বিতীয় ম্যাচে ঢাকা পোস্টকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। এরপর দৈনিক জনকণ্ঠকে হারিয়ে কোয়ার্টার আসে মাসুম-সোহাগদের দল।

Tags: কালবেলাকালের কণ্ঠচ্যানেল আইজনকণ্ঠডিআরইউঢাকা পোস্টদিনকালনীলাদ্রিমাসুমরাহুললিড স্পোর্টসসাইফুল
Previous Post

নারী ফুটবলারের শরীর টেনে মন্তব্য, নিষেধাজ্ঞা পানামা ফেডারেশন সভাপতির

Next Post

হবিগঞ্জে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে কৃষককে হত্যা

Next Post
বাংলাদেশ পুলিশ ব্যাগ, তদন্তের জন্য ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে কৃষককে হত্যা

নাহিদ ইসলাম নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছেন, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে সাজানো ও সমঝোতার দিকে নেওয়ার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT