চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সতর্কতার পর ভেনেজুয়েলায় বহু ফ্লাইট বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 23, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিমানবন্দরে উড়ানের সময়সূচি দেখানো বড় স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে হুঁশিয়ারি পর দেশটির বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন তাদের ফ্লাইট বাতিল করেছে। শনিবার (২১ নভেম্বর) কারাকাস ত্যাগের নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে ব্রাজিলের গোল, কলোম্বিয়ার অ্যাভিয়াঙ্কা এবং টিএপি এয়ার পর্তুগাল।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফ্লাইটরাডার২৪ ও ভেনেজুয়েলার সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, শনিবার এসব ফ্লাইট বাতিল হয়েছে।

কলোম্বিয়ার এয়ার নেভিগেশন কর্তৃপক্ষ ‘এরোনটিকা সিভিল’ এক বিবৃতিতে জানায়, মাইকেটিয়া অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে ফ্লাইট পরিচালনায় সম্ভাব্য ঝুঁকি রয়েছে।

টিএপি এয়ার পর্তুগাল জানায়, শনিবার ও আগামী মঙ্গলবারের (২৫ নভেম্বর) ফ্লাইটও বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা নিশ্চিত নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানায়।

চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট “অপারেশনের” নতুন পর্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দুই কর্মকর্তা বলেন, প্রথম ধাপে গোপন অভিযান শুরু হতে পারে, যা মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পরিচালিত হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, “মাদক যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ করতে এবং এ জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব ধরনের সামর্থ্য ব্যবহার করতে প্রস্তুত।”

Tags: আন্তর্জাতিক ফ্লাইট বাতিলভেনেজুয়েলাযুক্তরাষ্ট্র
Previous Post

নির্বাচন ও পুলিশ-প্রশাসন নিয়ে চট্টগ্রামের জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল

Next Post

গুমের মামলায় সেনা কর্মকর্তাদের আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

Next Post
প্রিজন ভ্যানের ছবি, নিরাপত্তা জোরদার, বাংলাদেশ জেল. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের মামলায় সেনা কর্মকর্তাদের আনা হলো ট্রাইব্যুনালে, নিরাপত্তা জোরদার

বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT