চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতো টাকা পেলেন ‘মিস ইউনিভার্স’ জয়ী ফাতিমা?

কোটি টাকার পুরস্কার, মাসিক বেতন, ভ্রমণ সুবিধা, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও আরও যা যা পাচ্ছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 22, নভেম্বর 2025
in বিনোদন
A A
মিস ইউনিভার্স ফাতিমা সুন্দর পোশাক ও সজ্জায় ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো ৭৪তম মিস ইউনিভার্স। এবারের প্রতিযোগিতায় মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ (২৫) এর মাথায় উঠলো আরাধ্য বিশ্বসুন্দরীর মুকুট!

মেক্সিকোর তাবাস্কো প্রদেশের ভিলাহেরমোসা শহরের এই মডেল ও ফ্যাশন ডিজাইনার শুধু শিরোপাই জেতেননি- তার সঙ্গে পেয়েছেন বিনোদন জগতের অন্যতম আকর্ষণীয় ও মূল্যবান পুরস্কার প্যাকেজ, যার মূল্য কয়েক লাখ ডলার!

শৈশবে বিরল রোগে আক্রান্ত হয়েও থেমে থাকেননি ফাতিমা। তিনি টেকসই ফ্যাশন, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে পোশাক তৈরি, শিশু ক্যান্সার রোগী, অভিবাসী ও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রকল্পে কাজ করে নিজেকে গড়ে তুলেছেন। মেক্সিকো সিটিতে ফ্যাশন ডিজাইন পড়ার পর তিনি মিলানে উচ্চশিক্ষা নেন এবং যুক্তরাষ্ট্রে এক বছর কাটান।

মিস ইউনিভার্স এর ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন আরও চার প্রতিযোগীর সঙ্গে। তারা হলেন থাইল্যান্ডের প্রবীনার সিং (প্রথম রানার-আপ), ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি (তৃতীয় স্থান) এবং ফিলিপাইনের আথিসা মানালো ও আইভরি কোস্টের ওলিভিয়া ইয়াসে (চতুর্থ ও পঞ্চম)।

১২২টি দেশের প্রতিযোগীরা নানা পর্ব, সাক্ষাৎকার ও সাংস্কৃতিক কার্যক্রম শেষে অংশ নেন এই জমকালো ফাইনালে। প্রথমে ‘টপ ৩০’, পরে ‘টপ ১২’ এবং শেষে ‘টপ ৫’ ফানালিস্টদের মধ্য থেকে ফাতিমাকে বেছে নেন বিচারকরা!

মিস ইউনিভার্স ২০২৩ বিজয়ী ফাতিমা শোভাবর্ধন করে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বিশ্ব সেরার মুকুট মাথায় পরতে পরতেই শুরু হয়, ‘মিস ইউনিভার্স’ সংগঠনটির তরফে কী কী সুবিধা পাচ্ছেন ফাতিমা? আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ, পিপল ও অন্যান্য সূত্র মতে নতুন ‘মিস ইউনিভার্স’ হিসেবে ফাতিমা পাচ্ছেন কোটি টাকার আর্থিক সুবিধা! এরমধ্যে প্রাথমিক পুরস্কার হিসেবে প্রায় আড়াই লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি টাকা), তার দায়িত্ব ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মাসিক বেতন প্রায় ৫০ হাজার ডলার (প্রায় ৬১ লাখ টাকা), এক বছরের জন্য নিউ ইয়র্কের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ, বিনামূল্যে বিশ্বভ্রমণ, বাণিজ্যিক ফ্লাইট ও প্রাইভেট জেটে সারা পৃথিবী ভ্রমণ (সব খরচ ‘মিস ইউনিভার্স’ সংগঠনের), বিভিন্ন দেশ ও ইভেন্টে আমন্ত্রণ এবং সরকারি ও ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণ।

এছাড়াও ব্যক্তিগত টিম, ইমেজ কনসালট্যান্ট, মিডিয়া উপদেষ্টা, স্বাস্থ্য ও সুস্থতা টিম, শিডিউল/অ্যাজেন্ডা ম্যানেজারের সুবিধা পাবেন ফাতিমা। এর পাশাপাশি ফাতিমা হবেন নানা সামাজিক উদ্যোগের দূত, এবং বৈশ্বিক প্রচারণায় অংশ নিয়ে বিপুল অঙ্কের স্পন্সরশিপ ও ব্র্যান্ড চুক্তির সুযোগ পাবেন তিনি। মারকা.কম

Tags: ফাতিমাফাতিমা বশবেতনমিস ইউনিভার্সমেক্সিকোলিড বিনোদনসুন্দরী
Previous Post

সর্বকালের সর্বোচ্চ ভূমিকম্পে প্রকম্পিত হল দেশ

Next Post

বাংলাদেশ কেন ভূমিকম্প প্রবণ?

Next Post
বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি ও প্রস্তুতির প্রয়োজনীয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কেন ভূমিকম্প প্রবণ?

সিইসি মো. আলমগীর নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একইদিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT