চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের উদ্দাম নাচ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 22, নভেম্বর 2025
in বিনোদন
A A
রণবীরের উদ্দাম নাচের দৃশ্য, পারফর্মাররা আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের আমন্ত্রণ পেয়ে দিন কয়েকের জন্য ভারতে এসেছেন ডোনাল্ড ট্রাম্প পুত্র ট্রাম্প জুনিয়র। যেই যাত্রায় তার সঙ্গী হয়েছেন প্রেমিকা বেটিনা আন্ডারসন। উদয়পুরে জমে উঠেছে আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের রামা রাজু মন্তানার কন্যা নেত্রা মন্তানার বিয়ের আসর। মেগাবাজেটের সেই বিয়েবাড়ির আমন্ত্রণ রক্ষার্থে হবু স্ত্রীকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প পুত্র।

আর উদয়পুরের সেই ‘বিগ ফ্যাট ওয়েডিং’য়েই ট্রাম্পের বাড়ির ‘হবু বউমা’কে নিয়ে উদ্দাম নাচে মজলেন বলিউড তারকা রণবীর সিং। যে ভিডিও দেখে তোলপাড় অন্তর্জাল।

মেগাবাজেট বিয়েবাড়ি থেকে ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেল, মঞ্চে উঠে প্রথমেই ট্রাম্পপুত্র এবং তার প্রেমিকার সঙ্গে কুশল বিনিময় করেন রণবীর সিং। ঠিক তার পরই বেটিনা আন্ডারসনের হাত ধরে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার সুপাহহিট গান ‘হোয়াট ঝুমকা’ গানে নাচা শুরু করলেন রণবীর।

বলিউড অভিনেতার এমন এনার্জি আর ডান্স স্টেপ দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেননি ট্রাম্প জুনিয়রের প্রেমিকাও। মুগ্ধনয়নে রণবীরের দিকে চেয়ে বলিউডি নাচ শিখলেন এবং মঞ্চ মাতালেন। বলিউড নায়কের সঙ্গে বেটিনা আন্ডারসনের পারফরম্যান্স দেখে রীতিমতো ‘থ’ জুনিয়র ট্রাম্প! তবে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করতে ভোলেননি তিনি।

আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে আপাতত নেটভুবনে শোরগোল ফেলে দিয়েছে। কানাঘুষো, খুব শিগগিরিই জুনিয়র ট্রাম্পের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বেটিনা।

সিনেপর্দার বাইরেও অনুরাগীদের বিনোদন দিতে রণবীর সিংয়ের জুড়ি মেলা ভার! বলিউডের হাইপ্রোফাইল পার্টি-প্রিমিয়ার থেকে যে কোন অনুষ্ঠান, একাই মাতিয়ে দেন রণবীর।

এ প্রসঙ্গে অক্ষয় কুমার একবার রসিকতা করে বলেছিলেন, “রণবীরকে তো টেনে-হিঁচড়ে মঞ্চ থেকে নামাতে হয়। বর-বউ ফুলশয্যায় যেতে চাইছে, কিন্তু রণবীরের জন্য পারছে না। ও নেচেই যাচ্ছে। বর-বউ ফুলশয্যায় গেলেও বিয়েবাড়িতে রণবীরের নাচ শেষ হয় না…!” উদয়পুরের মেগাবাজেট বিয়েবাড়িতেও তেমন দৃশ্যই ধরা পড়ল।- বলিউড হাঙ্গামা

Tags: বলিউড তারকারণবীর সিং
Previous Post

ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত সেই বাবা–ছেলের দাফন সম্পন্ন

Next Post

নির্বাচনে ‘এআই’-এর অপব্যবহার নিয়ে চ্যালেঞ্জ রয়েছে: ইসি সানাউল্লাহ

Next Post
ইসি সানাউল্লাহ নির্বাচনে এআই অপব্যবহার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে 'এআই'-এর অপব্যবহার নিয়ে চ্যালেঞ্জ রয়েছে: ইসি সানাউল্লাহ

বিপজ্জনক ভবন নির্মাণের ঝুঁকি ও ন্যাশনাল বিল্ডিং কোডের গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবন তৈরিতে ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলার গুরুত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT