চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত সেই বাবা–ছেলের দাফন সম্পন্ন

এস কে রাসেল by এস কে রাসেল
1:34 অপরাহ্ন 22, নভেম্বর 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
নিহত বাবা ও ছেলের দাফন অনুষ্ঠানে মুসল্লিরা প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত বাবা–ছেলের জানাজা নামাজ পড়া হয়। ছবি: প্রতিনিধি

নরসিংদীতে ভূমিকম্পে বাসার পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধ্বসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেই বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার নয় বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলার পাকুন্দিয়া পৌরসভা উত্তরপাড়া গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সঙ্গে চাকরির কারণে দেলোয়ার নরসিংদী শহরের গাবতলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসকরা বাবা–ছেলের মৃত্যু হয়।

শুক্রবার সকালে দেলোয়ারসহ তার দুই মেয়ে ও এক পুত্র সন্তান গুরুতর আহত হন। প্রথমে নরসিংদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ছেলে ওমরকে মৃত ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান। নিহত উজ্জ্বল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। ছেলে ওমর নরসিংদীর একটি মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন।

নিহতরা পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় নিহত দেলোয়ারের দুই কন্যা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কিশোরগঞ্জে এই ভূমিকম্পে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলেও শক্ত ঝাকুনিতে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

Tags: কিশোরগঞ্জদাফনপাকুন্দিয়াভুমিকম্প
Previous Post

পিআর বা গণভোট কী তা দেশের মানুষ বোঝে না: মির্জা ফখরুল

Next Post

ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের উদ্দাম নাচ!

Next Post
রণবীরের উদ্দাম নাচের দৃশ্য, পারফর্মাররা আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের উদ্দাম নাচ!

ইসি সানাউল্লাহ নির্বাচনে এআই অপব্যবহার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে 'এআই'-এর অপব্যবহার নিয়ে চ্যালেঞ্জ রয়েছে: ইসি সানাউল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT