চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিআর বা গণভোট কী তা দেশের মানুষ বোঝে না: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 22, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশের মানুষ এখনও ‘পিআর’ বা ‘গণভোটের’ বিষয়টি বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধারণার সঙ্গে আমরা পরিচিত নই।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলে ‘মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ’-এর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী সংস্কার ও গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’এসব মানুষ এখনো বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও হয়তো বুঝতে পারবে না।’

বিগত সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫-১৬ বছর ধরে দেশে একটি ভয়ংকর দানবীয় সরকার ক্ষমতায় ছিল। তারা প্রতিটি প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক বসাতে গিয়ে দেশের পুরো প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তবে শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সব সময় ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।

সমাজে নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, উলামা ও বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে কেন এত অন্যায়? কেন এত পাপ? মানুষ কেন এত চুরি-দুর্নীতি করে সম্পদ বিদেশে পাচার করে দেয়? তা আমি বুঝতে পারি না।’

আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, ‘একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে প্রবল আগ্রহ দেখা যায়, একটি ভালো মানুষ তৈরির ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় যায়?’

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

Tags: গণভোটপিআরবিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Previous Post

বলিউড কি নেশার আখড়া?

Next Post

ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত সেই বাবা–ছেলের দাফন সম্পন্ন

Next Post
নিহত বাবা ও ছেলের দাফন অনুষ্ঠানে মুসল্লিরা প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত সেই বাবা–ছেলের দাফন সম্পন্ন

রণবীরের উদ্দাম নাচের দৃশ্য, পারফর্মাররা আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের উদ্দাম নাচ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT