চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরম নাটকীয়তা, সুপার ওভার, যেভাবে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 পূর্বাহ্ন 22, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনালে উত্তেজনাপূর্ণ মুহূর্তে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয়তা, চরম নাটকীয়তার এক ম্যাচে ভারত ‘এ’ দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই ফাইনালের ভাগ্য আবার লেখা হয়েছে সুপার ওভারের মাধ্যমে যেখানে হয়েছে নানা নাটকীয়তা। এক ওয়াইডের মাধ্যমে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে যেখানে জয়ীর নাম বাংলাদেশ।

বাংলাদেশের করা ১৯৪ রান তাড়া করতে নেমে ভারত শেষ ওভারেই করেছে অনেক নাটকীয়তা। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৬, বল করবেন স্পিনার রাকিবুল হাসান। ১৫ করলে ম্যাচ গড়াবে সুপার ওভারে, ১৬ করলে ভারত জিতবে, তার কম করলে ফাইনালে যাবে বাংলাদেশ।

রাকিবুলের প্রথম দুই বলে দুই রান নেয় আশুতোষ শর্মা ও নেহাল ওয়াধেরা। তৃতীয় বলে রাকিবুলকে ছক্কা হাঁকান আশুতোষ। চতুর্থ বলে আবারও ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে জিশান আহমেদের হাতে ক্যাচ দেন আশুতোষ, ক্যাচ নিয়েও তা ফেলে দেন জিশান এবং সেটিকে চারও বানিয়ে দেন।

পঞ্চম বলে আবারও বড় শট খেলতে গিয়ে রাকিবুলের বলে বোল্ড হন আশুতোষ, সমীকরণ দাঁড়ায় ৪ রান হলে ভারত জিতবে, ৩ হলে সুপার ওভার হবে। শেষ বলে হর্ষ দুবে লং অনে মারেন, এক রান নেয়ার পর দুবে দুইয়ের জন্য ছোটেন। অধিনায়ক আকবর আলীর কাছে দেয়া থ্রো স্টাম্পে ছুড়ে মারেন, লাগেনি বরং আরও এক রান হয়ে মোট তিন রান হয়। ম্যাচ চলে যায় সুপার ওভারে।

সুপার ওভারে বল করতে আসেন পেসার রিপন মন্ডল। ব্যাটে আসেন ভারতের দুই ব্যাটার জিতেশ শর্মা ও রমনদীপ সিং। জিতেশকে প্রথম বলেই বোল্ড করে দেন রিপন, পরের বল খেলতে নামা আশুতোষ শর্মা উড়িয়ে মারতে গিয়ে জাওয়াদ আবরারের হাতে ক্যাচ দেন। কোনো রান যোগ করার আগেই অর্থাৎ শূন্য রানে অলআউট হয় ভারত।

সুপার ওভারে এক রানে জয়ের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের ইয়াসির আলী রাব্বী প্রথম বলেই উড়িয়ে মারতে যান, লং অনে রমনদীপ সিংয়ের হাতে ক্যাচ দেন। জমে উঠে নাটকীয়তা। পরের বল খেলতে নামেন অধিনাক আকরব আলী সাইয়ুস শর্মার বল খেলতে গিয়ে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া হয় জিতেশের। হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ, তবে আম্পায়ার সাথে সাথেই ওয়াইড দেন। এক রানের জয়ে ফাইনালে চলে যায় বাংলাদেশ। ম্যাচ সেরা হন রিপন মন্ডল।

অবশ্য তার আগে আরও নাটক হয়েছে। প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ১৮ ওভারে ৬ উইকেটে তুলেছিল ১৪০ রান। শেষ দুই ওভারে রাব্বি ও এসএম মেহেরাব মিলে নিয়েছেন আরও ৫০ রান, ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৯৪তে। ভারত ব্যাটিংয়ে নেমে প্রথম ৩ ওভারে নিয়েছে ৫০ রান। পাওয়ার প্লের শেষ ৩ ওভারে মাত্র ১২ রান নিয়ে হয় ৬২। শেষে প্রায় অসাধ্য সাধন করে এক বলে নিয়েছে ৩ রান, গিয়েছে সুপার ওভারে এবং পরে ম্যাচ হেরেছে ভারত।

Tags: আকবরআশুতোষবাংলাদেশভারতমেহেরাবরাকিবরিপনলিড স্পোর্টস
Previous Post

রাতে নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Next Post

জানা গেলো ভূমিকম্পে ঢাকায় কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে

Next Post
নারায়ণগঞ্জে ভূমিকম্পে ধসে পড়া বাড়ির ধ্বংসাবশেষ ও স্থানীয় মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেলো ভূমিকম্পে ঢাকায় কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে

বাংলাদেশের জাতীয় পতাকা, সবুজ পটভূমিতে লাল গোলাকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতিতে জাকের পার্টির চেয়ারম্যানের শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT