চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতিতে জাকের পার্টির চেয়ারম্যানের শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 পূর্বাহ্ন 22, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের জাতীয় পতাকা, সবুজ পটভূমিতে লাল গোলাকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ শুক্রবার (২১ নভেম্বর) দেশব্যাপী অনুভূত তীব্র ভূমিকম্পে আহত ও নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। একই সাথে ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। মোস্তফা আমীর ফয়সল দেশ ও জাতির সুরক্ষায় মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ ও রহমত কামনা করেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজ শেষে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মী সমর্থক এবং শান্তিকামী জনসাধারণের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান ভূমিকম্পজনিত কারণে আতঙ্কগ্রস্থ দেশবাসীকে আল্লাহর রহমত লাভে ব্রতী হওয়ার উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, ভূমিকম্পের তীব্রতা যে সতর্কবার্তা দিয়েছে, তাতে সকলকে সততা, ন্যায়নিষ্ঠতা, নীতি নৈতিকতা, আল্লাহর মনোনীত পথ অর্থাৎ সরল সহজ পথে ফিরে আসতে হবে।

মোস্তফা আমীর ফয়সল দুঃখ প্রকাশ করে বলেন, সত্য ও সুন্দর পরিত্যাগ করে অন্যায় অনিয়ম ও অন্ধকারের পথে মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর তরফ থেকে মাইর আসে। দেশে এখন যা চলছে, তা কোনভাবে কল্যাণকর নয়। দুনিয়া লাভের উদ্দেশ্যে মুনাফেকি, বেইমানি, নিষ্ঠুরতা, লাজ লজ্জাহীনতা – সব কুকর্মের মহোৎসব চলছে। অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। বিরাজমান বাস্তবতায় এখন মানুষ মানুষকে ভয় পায়। আল্লাহ পাক তো মানুষ নামের এ ধরনের মানুষ চায় না।

জাকের পার্টি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করে বলেন, মুসলমান নামাজ পড়ে। এই মুসলমান আবার মুসলমানকে রক্ষা করে না। মুসলিম শিশুরা না খেয়ে থাকে অথচ ধনী মুসলিম দেশগুলো তাদের দেখেও না।

মোস্তফা আমীর ফয়সল বিরাজমান বাস্তবতায় বিশ্ব নবী রাসূলে পাক (সা.) প্রদর্শিত মহীমাময় ইসলামের তাৎপর্য অনুধাবন করে দেশবাসীকে আল্লাহর রহমত লাভের পথে সত্য ও ন্যায়ের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

Tags: জাকের পার্টিভূমিকম্প
Previous Post

জানা গেলো ভূমিকম্পে ঢাকায় কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে

Next Post

কৃষক মজুর সংহতির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেনের বিদায়

Next Post
বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সালাম ও শ্রদ্ধা নিবেদন করছে সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষক মজুর সংহতির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেনের বিদায়

আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া, তাপমাত্রায় নেই বড় পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT