চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ইউনিভার্সের মঞ্চে ফাতিমার যে উত্তর বিশ্বকে মুগ্ধ করল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 21, নভেম্বর 2025
in বিনোদন
A A
মিস ইউনিভার্সে ফাতিমার উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট জিতে নিয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। দৃঢ় মানসিকতা, নারীর ক্ষমতায়ন বিষয়ে তার শক্তিশালী বার্তা এবং স্বকীয়তার প্রতি বিশ্বাস তাকে এই মুকুট পেতে বিশেষ ভূমিকা রেখেছে!

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগিতার পুরো সময়জুড়ে উত্তেজনা, নাটকীয়তা এবং আবেগঘন মুহূর্তের পর ফাতিমার শান্ত মূর্তি, ধৈর্য, আত্মবিশ্বাস এবং নারীর ক্ষমতায়ন নিয়ে শক্তিশালী বক্তব্য তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে।

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় যাত্রার শুরুতেই তাকে বিতর্কের মুখে পড়তে হয়। স্থানীয় আয়োজকদের এক কর্তার সঙ্গে তর্কে জড়ান ফাতিমা। তিনি তখন প্রতিবাদ জানিয়ে বলেন, আয়োজকরা তার কাছে অন্যায্য দাবি করেছেন! এ বিষয়ে আয়োজকদের সাথে উত্তেজনা, মতবিরোধ এবং কিছুক্ষণের জন্য তখন ওয়াকআউটের খবরও প্রকাশ পায়।

বিতর্ক ও মানসিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও ফাতিমা শেষ পর্যন্ত দৃঢ়তার সাথে মঞ্চে ফিরেছিলেন এবং সেই প্রতিকূলতাকেই যেন শক্তিতে রূপান্তর করেন মেক্সিকোর এই নারী। আর ফাইনাল রাউন্ডে তো বিশ্ববাসীকে মুগ্ধ করলেন নিজের মেধার জোরে!

মিস ইউনিভার্স ২০২৩ বিজয়ী ফাতিমা শেঠি মঞ্চে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এদিন ফাইনালিস্টদের কাছে বিচারকদের প্রথম প্রশ্ন ছিল, “২০২৫ সালে একজন নারীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?” ফাতিমা সাবলীলতার সাথে উত্তর দেন,“যেসব নারী সাহস নিয়ে এগিয়ে যান, তারাই ইতিহাস গড়ে তোলেন।”

তার কথা শেষ হতেই দর্শকসারিতে তুমুল করতালি শুরু হয়। এসময় ফাতিমা আরও বলেন, নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক প্ল্যাটফর্ম কতটা গুরুত্বপূর্ণ এবং জনসম্মুখের ব্যক্তিত্বদের উচিত তাদের প্রভাবকে অবহেলিত কণ্ঠস্বরের পক্ষে ব্যবহার করা।

দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল,“আজ যদি আপনি মিস ইউনিভার্সের মুকুট জিতে যান, কীভাবে আপনি তরুণ মেয়েদের ক্ষমতায়ন করবেন?”

মিস ইউনিভার্স ২০২৩ প্রতিযোগিতায় ফাতিমা সেরা উত্তর প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ উত্তরে ফাতিমা বলেন, “নিজের স্বকীয়তার শক্তিতে বিশ্বাস রাখুন। নিজের স্বপ্ন, হৃদয় এবং সামর্থ্যের ওপর আস্থা হারাবেন না। কাউকে কখনও আপনার সামর্থ নিয়ে সন্দেহ করতে দেবেন না। কারণ আপনি মূল্যবান, আপনি শক্তিশালী, আপনার কণ্ঠ শোনা জরুরী।” ফাতিমার এই উত্তরটিকেই অনেকেই বলেছেন“রাতের সেরা মুহূর্ত।”

ফাতিমা বশের জয় শুধু মেক্সিকোর জন্য নয়- বিশ্বের সকল তরুণীর জন্য আত্মবিশ্বাস এবং সাহসের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিযোগিতাজুড়ে তিনি যে মানসিক শক্তি, স্বকীয়তা এবং নেতৃত্বের বার্তা দিয়েছেন, তা বিশ্বব্যাপী দর্শকদের অনুপ্রাণিত করেছে।

তার ভক্তরা বলছেন, ফাতিমার মুকুট জয়ের চেয়েও বড় জয় হলো তার বার্তা, তার সাহস, এবং নিজের ওপর বিশ্বাস রাখার শক্তি। আয়োজকদের সাথে বিবাদে জড়িয়েও তিনি যে মনোবল নিয়ে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পার হয়েছেন, সেটা অনেকের জন্যই দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রসঙ্গত, মুকুট জিততে না পারলেও বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলাও নজর কেড়েছেন। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ জিতে থাইল্যান্ডে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পান। তিনি টপ ৩০–এ জায়গা করে নেন এবং পিপলস চয়েস, সুইমস্যুট রাউন্ড, ন্যাশনাল কস্টিউমসহ অন্যান্য বিভাগেও দারুণ পারফর্ম করেন।

Tags: ফাতিমা বশমডেলমিথিলামিস ইউনিভার্সমেক্সিকোলিড বিনোদন
Previous Post

বিশ্বকাপ-চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অর- সব জিততে চান ইয়ামাল

Next Post

দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Next Post
দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাই এয়ার শোতে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

বাংলাদেশ সেনাপ্রধানের সামরিক পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একুশে নভেম্বর' বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন: সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT