চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহান মুক্তিযুদ্ধে বীরদের স্মরণ করলো সশস্ত্র বাহিনী

বিশেষ ক্রোড়পত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 21, নভেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা, মুক্তিযুদ্ধের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনীর লোগো

সেনাবাহিনী: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ ও দমন-পীড়ন শুরু করলে আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সদস্যরা সর্বত্র দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশে অবস্থানরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়নসহ অন্যান্য সেনাসদস্যরাও সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যোগদান করেন।

চট্টগ্রামে ৮ ইস্ট বেঙ্গল, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ইস্ট বেঙ্গল, যশোরে ১ ইস্ট বেঙ্গল, জয়দেবপুরে ২ ইস্ট বেঙ্গল ও সৈয়দপুরে ৩ ইস্ট বেঙ্গল প্রতিরোধ গড়ে তোলে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই প্রতিরোধই মহান মুক্তি সংগ্রামের পথে প্রথম দৃঢ় পদক্ষেপ ছিল। ১৭ এপ্রিল ১৯৭১ সালে অস্থায়ী বাংলাদেশ সরকার শপথ গ্রহণের পর কর্নেল (পরবর্তীতে জেনারেল) এম. এ. জি. ওসমানীকে কমান্ডার-ইন-চিফ হিসেবে বাংলাদেশ ফোর্সেসের দায়িত্ব অর্পণ করা হয়। একই সঙ্গে দেশব্যাপী সশস্ত্র সংগ্রামকে সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ভূখণ্ডকে ১১টি সেক্টরে বিভক্ত করে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আরও তিনটি ব্যাটালিয়ন গঠন করা হয় এবং গোলন্দাজ সহায়তা প্রদানের জন্য দুইটি আর্টিলারি ও একটি স্বতন্ত্র রকেট ব্যাটারি প্রতিষ্ঠিত হয়। বিজয়কে ত্বরান্বিত করার লক্ষ্যে মুক্তিবাহিনীর মধ্যে গড়ে তোলা হয় তিনটি নিয়মিত ব্রিগেড জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ‘ডাইরেক্টরেট অব মেডিক্যাল সার্ভিসেস’। সেনাবাহিনীর এই সংগঠিত ও পরিকল্পিত অংশগ্রহণের ফলে মুক্তিযুদ্ধে নতুন গতি ও দিকনির্দেশনা যুক্ত হয়।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ জন অফিসারসহ মোট ১,৪৬০ জন বীর সেনাসদস্য চূড়ান্ত বিজয়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনীর ৩ জন সদস্যকে বীরশ্রেষ্ঠ, ৩৯ জন সদস্যকে বীর উত্তম, ৯০ জন সদস্যকে বীর বিক্রম এবং ১৬৭ জন সদস্যকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।

নৌবাহিনী: মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর অবিস্মরণীয় ভূমিকা চূড়ান্ত বিজয় অর্জনকে ত্বরান্বিত করে। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের জুলাই মাসে ঐতিহাসিক সেক্টর কমান্ডারদের সম্মেলনের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তৎকালে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি অফিসার ও নাবিক পশ্চিম পাকিস্তান ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর বিরুদ্ধে সম্মুখ ও গেরিলা যুদ্ধে লিপ্ত হন। সেই সময় ফ্রান্সে প্রশিক্ষণরত তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর কিছু সংখ্যক বাঙালি সাবমেরিনার নিজ দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধের লক্ষ্যে সংগঠিত হয় এবং তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়ে তোলে একটি দুর্ধর্ষ নৌ কমান্ডো দল।

অকুতোভয় এ সকল নির্ভীক তরুণ নৌ কমান্ডোগণ দেশের প্রধান নদী বন্দরগুলোতে দুঃসাহসী ‘অপারেশন জ্যাকপট পরিচালনা করে রসদ বোঝাই প্রায় ২৬টি শত্রু জাহাজ ডুবিয়ে দেয়। এছাড়াও ৪৯ জন নাবিক ও ২টি গানবোট ‘পদ্মা’ ও ‘পলাশ’ নিয়ে খুলনার পশুর নদীতে ‘অপারেশন হটপ্যান্ট’ এর মাধ্যমে শত্রুদের যুদ্ধজাহাজ ও রসদবাহী জাহাজ ধ্বংস করে দিয়ে হানাদার বাহিনীর কৌশলগত সুবিধা চূড়ান্তভাবে বিপর্যন্ত করে দেয়। দেশ শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত নৌ কমান্ডোরা সারাদেশে অসংখ্য সফল অভিযান পরিচালনা করেন। নৌবাহিনীর এই দুঃসাহসিক অভিযানগুলো শত্রুপক্ষকে নৌপথে দিশেহারা করে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধে বহুসংখ্যক নৌ সদস্য শাহাদত বরণ করেন। স্বাধীনতা সংগ্রামে তাঁদের বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ শহিদ রুহুল আমিন, ইআরএ-১ কে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। এছাড়াও, ৫ জন সদস্যকে বীর উত্তম ৮ সদস্যকে বীর বিক্রম এবং ৭ জন সদস্যকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।

বিমান বাহিনী: ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে সীমিত সম্পদ, অসংখ্য সীমাবদ্ধতা, অনিশ্চিত ভবিষ্যত এবং চরম প্রতিকূলতার মধ্য দিয়ে ‘কিলো ফ্লাইট’ নামে বাংলাদেশ বিমান বাহিনীর আত্মপ্রকাশ ঘটে। এই দিনে একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান এবং একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং বৈমানিক কারিগরি পেশার বিমানসেনা ও বেসামরিক বৈমানিকসহ ৫৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘কিলো ফ্লাই ‘। মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার এর প্রথম অক্ষর ‘কে’ থেকে ‘কিলো ফ্লাইট নামকরণ করা হয়।

পরবর্তীতে, এই ‘কিলো ফ্লাইট” এর অধিনায়ক হিসেবে অপারেশন পরিচালনা করেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। নবগঠিত এ বাহিনীর অকুতোভয় সদস্যগণ অপর্যাপ্ত সরঞ্জাম ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও তিনটি সাধারণ বিমান আর হেলিকপ্টারকে রূপান্তরিত করেন যুদ্ধবিমানে । এরপর ৩রা ডিসেম্বর মধ্যরাতে অটার বিমানের মাধ্যমে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি এবং অ্যালুয়েট হেলিকপ্টারের মাধ্যমে নারায়ণগঞ্জের গোদনাইল জ্বালানি ডিপোর ওপর অত্যন্ত সাহসিকতার সাথে সফল বিমান অভিযান পরিচালনা করেন। উড্ডয়নের সাথে সম্পৃক্ত কোনো প্রকার প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র দিক নির্ধারক কম্পাস এবং উচ্চতামাপক যন্ত্র অলটিমিটারের সাহায্যে ‘কিলো ফ্লাইট’ পাকিস্তানি হানাদার বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় ৫০টিরও অধিক সফল বিমান অভিযান পরিচালনা করে।

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর ১,১৩৬ জন সদস্য প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে ‘কিলো ফ্লাইট’এর অসামান্য অবদান ও বীরত্বপূর্ণ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমান বাহিনীর ১ জন সদস্যকে ‘বীরশ্রেষ্ঠ’, ০৬ জনকে ‘বীর উত্তম’, ১ জনকে ‘বীর বিক্রম’এবং ১৫ জনকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।

Tags: নৌ বাহিনীবিমান বাহিনীবীর মুক্তিযোদ্ধাসশস্ত্র বাহিনী দিবস-২০২৫সেনাবাহিনী
Previous Post

এআই-চালিত ভবিষ্যতে চাকরি হবে ঐচ্ছিক, অর্থ হবে অপ্রাসঙ্গিক: ইলন মাস্ক

Next Post

ভূমিকম্পের টেকটনিক প্লেট কী?

Next Post
ভূমিকম্পের টেকটনিক প্লেটের ছবি, পৃথিবীর ভূ-তত্ত্বের গুরুত্বপূর্ণ বিষয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের টেকটনিক প্লেট কী?

খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT