চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজে ১৯ উইকেট পতনের দিন, পার্থে চাপে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 21, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাশেজে ১৯ উইকেট পতনের দিন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিচেল স্টার্ক

পার্থ টেস্টে অ্যাশেজে প্রথমদিনে ব্যাটে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কেউই। এদিন ১৯ উইকেট পড়েছে দুদল মিলে। প্রথমে ইংলিশদের ব্যাটিংয়ে ধস নামান মিচেল স্টার্ক, নেন ৭ উইকেট। পরে অজিদের পতনে নেতা বেন স্টোকস, নিয়েছেন ৫ উইকেট।

শুক্রবার অ্যাশেজ গড়াল। টসে জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। ৩২.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। পরে নেমে ৩৯ ওভারে ১২৩ রান তুলতেই প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে বসেছে অজিরা। ১ উইকেট হাতে রেখে দ্বিতীয় দিনে স্বাগতিকরা নামবে ৪৯ রানে পিছিয়ে থেকে।

শুরুতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি। ২১ করে আউট হন বেন ডাকেট। অলি পোপ করেন ৪৬ রান। সর্বোচ্চ রান হ্যারি ব্রুকের, করেছেন ৫২। মাঝে জেমি স্মিথ করেছেন ৩৩ রান।

অজিদের হয়ে স্টার্কের ৭ উইকেট ছাড়া ব্রেন্ডন ডগেট নিয়েছেন ২ উইকেট। ক্যামেরুন গ্রিন নিয়েছেন ১ উইকেট।

১২.৫ ওভারে ৫৮ রানে ৭ উইকেট নিয়েছে স্টার্ক। তার ক্যারিয়ারসেরা এটি। অজি পেসার অ্যাশেজে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। উইকেটসংখ্যা এখন ১০৪। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০০টির বেশি উইকেট নেয়া ১১ জন পেসারের মধ্যে তিনি একমাত্র যিনি ২১ শতকে অভিষিক্ত।

ব্যাটিংয়ে নেমে বেহাল অবস্থা হয় অজিদেরও, বিনা রানে হারায় প্রথম উইকেট। সাজঘরে ফেরেন ওপেনার জেক ওয়েদার্ল্ড। মার্নাস লাবুশেন ৯, ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ ১৭, উসমান খাজা ২, ট্রেভিস হেড ২১, গ্রিন করেন ২৪ রান। অ্যালেক্স ক্যারি ২৬ ও মিচেল স্টার্কের ১২ রানে একশ পার করতে পেরেছে অজিরা।

ইংল্যান্ডের হয়ে ৬ ওভারে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন স্টোকস। ২টি করে উইকেট নিয়েছেন জফরা আর্চার ও ব্রাইডন কার্স।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডলিড স্পোর্টসস্টার্ক
Previous Post

নরসিংদীতে ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ছোট-বড় ভবনে ফাটল দেখা দিয়েছে

Next Post

মিথিলাসহ ‘টপ ৩০’-এ আরো যারা ছিলেন

Next Post
মিস ইউনিভার্স ২০২৩ প্রতিযোগীদের সুন্দর ছবি, বাংলাদেশি বিজয়ীসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলাসহ ‘টপ ৩০’-এ আরো যারা ছিলেন

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা পোস্টকে হারিয়ে শেষ ষোলোয় চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT