নদী ভাঙনে কুড়িগ্রামে চলতি বছরই বাস্তুচ্যুত হয়েছে ২ হাজারের বেশি পরিবার। অব্যাহত ভাঙনে আশঙ্কাজনহারে দীর্ঘ হচ্ছে ভূমিহীনদের তালিকা। মানবেতর জীবন কাটাচ্ছেন ভাঙনকবলিতরা। পুনর্বাসন ও অরক্ষিত নদীর তীর রক্ষায় উদ্যোগ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, অর্থ সংকটের কথা।








