চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন নিজেকে একঘেয়ে বললেন মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 21, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক

দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে একইরকম জীবনযাপন করছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক, নেমেছেন ১০০তম টেস্টে। দুদশক ধরে পরিশ্রম ও শৃঙ্খলা দিয়ে হয়ে উঠেছেন কিংবদন্তি। নিজের মতে একঘেয়ে এক মানুষ, কেন সেটাও জানালেন।

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় দিন সকালে সেঞ্চুরি করেন মুশফিক। খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন। মাইলফলক ছোঁয়ার আগেরদিন সাক্ষাৎকারে সতীর্থ মুমিনুল হক বলেছিলেন মুশফিক যেন একঘেয়ে।

দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলনে মুশফিক বললেন, ‘সরাসরি বললে, আমি আসলে একজন একঘেয়ে স্বভাবের মানুষ। প্রতিদিন অনুশীলনে একই কাজ করতে পারি, বারবার করতে পারি। সেটা ২০ বছর হোক বা সামনে ৪০ বছর। যদি দরকার হয়, সেটা করব। কারণ এটা আমার নিজের জন্য এবং দলের জন্য প্রয়োজনীয়।’

‘পেশাদারিত্বের জায়গায় কোন ছাড় দেই না। শতরান করলাম নাকি শূন্য এটা আমার সাফল্য নয়, কারণ ফলাফল আমার হাতে নেই। তবে চেষ্টা, প্রক্রিয়া আর সততা, এই জিনিসগুলো আমার নিয়ন্ত্রণে। এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। শুধু ক্রিকেটে নয়, জীবনের সবকিছুতে এই নীতিতে বিশ্বাস করি।’

আক্ষেপ প্রসঙ্গে মুশফিক বললেন, ‘না, আক্ষেপ যদি বলেন, এখানে আসলে উন্নতি সব, মানুষের চাহিদার কোন শেষ নেই। একজন সিনিয়র খেলোয়াড় যদি বলেন, টেস্ট ক্রিকেটে এতবছর খেলার পর আমার একটা ইচ্ছা আছে, আশাবাদী যে একদিন না একদিন দল তো ছেড়ে দেবো, তখন যেন বাংলাদেশ শীর্ষ ছয়ের মধ্যে থাকতে পারে। এটা আমার অন্যতম লক্ষ্য। দেখা যাক আল্লাহ্‌ কতটুকু পূরণ করেন সেটা।’

Tags: আয়ারল্যান্ডটেস্টবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
Previous Post

ক্যারিয়ারের সেরা ইনিংস কোনটি জানালেন মুশফিক

Next Post

লক্ষ্মীপুরের ‘টানেল মসজিদ’র নান্দনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী

Next Post
লক্ষ্মীপুরের টানেল মসজিদের নান্দনিক স্থাপত্য ও প্রাকৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের ‘টানেল মসজিদ’র নান্দনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী

সশস্ত্র বাহিনী দিবসের প্যারেডের প্রতীকী ছবি, সেনা ও নৌবাহিনীর পতাকা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT