চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজার সঙ্গে দেখা হলে কৃতজ্ঞতা জানাবেন মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 20, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটারদের ছবি, একজন ক্রিকেটার হাসছেন, অন্যজন খেলা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। মাইলফলকের ম্যাচটি নিয়ে দেশ-বিদেশের সাবেক, বর্তমান অনেক ক্রিকেটারই তাকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি বাদ যাননি বাংলাদেশের তারকা হামজা চৌধুরী। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান টাইগার তারকাকে। লেস্টার সিটির মিডফিল্ডারের শুভেচ্ছা বার্তায় আপ্লুত মুশফিক। জানালেন, কখনও দেখা হলে হামজাকে ধন্যবাদ দেবেন তিনি।

শততম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিক। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে ১০৬ রানে আউট হন। দিনের খেলা শেষে সংবাদ সম্মলনে আসেন। সেখানেই জানতে চাওয়া হয় হামজার ভিডিও বার্তা নিয়ে। জবাবে মুশফিক জানান অবাক হওয়ার কথা।

বলেছেন,‘আমি আজ সকালে শুনেছি। পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। আমি সত্যিই অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি। আশা করছি যদি সামনাসামনি কখনো দেখা হয়, তখন কৃতজ্ঞতা জানাবো।’

এর আগে মুশফিকের ১০০ টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বার্তায় হামজা বলেছেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তি আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।’

Tags: আয়ারল্যান্ডবাংলাদেশমুশফিকলিড স্পোর্টসহামজা
Previous Post

পিআর পদ্ধতি, আরপিও, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, গণভোট ও পোস্টাল ভোট কী?

Next Post

কার মাথায় উঠছে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট?

Next Post
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার বিভিন্ন প্রতিযোগীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কার মাথায় উঠছে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট?

দুটি পুরুষের ছবি, একজনের চুল ও দাড়ি সাদা, অন্যজনের চুল কালো, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা ও গ্লোবাল অ্যাম্বাসেডর নিয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT