চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াটারএইড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে টেলিভিশন শো ‘ভিন্ন ভাবনা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 20, নভেম্বর 2025
in - সেমি লিড, পরিবেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াটারএইড বাংলাদেশ ও চ্যানেল আই-এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে এক ভিন্নধর্মী টেলিভিশন শো ‘ভিন্ন ভাবনা’। বিশেষ এই টেলিভিশন অনুষ্ঠানটি আগামী ২২ নভেম্বর থেকে প্রতি শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আইতে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ওয়াটারএইড বাংলাদেশের কমিউনিকেশনস কো-অর্ডিনেটর প্লাবন গঙ্গোপাধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, টেকনিক্যাল সার্ভিসেস ডিরেক্টর মো. তাহমিদুল ইসলাম এবং চ্যানেল আই–এর প্রধান নির্বাহী সম্পাদক মো. জাহিদ নেওয়াজ খান, সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার ও ভিন্ন ভাবনা’র পরিচালক স্বপনা রেজা। তারা প্রত্যেকে ‘ভিন্ন ভাবনা’-এর উদ্দেশ্য, ভবিষ্যৎ সম্ভাবনা, প্রয়োজনীয়তা এবং অনুষ্ঠানটি সম্পর্কে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বিভিন্ন সামাজিক ইস্যু, যা জীবনকে প্রতিনিয়ত বিপন্ন করছে, স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এবং উন্নয়নকে করছে বাধাগ্রস্ত, অথচ বিষয়গুলো থেকে যাচ্ছে উপেক্ষিত, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনে সমস্যা সমাধানে তরুণদের ভাবনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় দিক, সংকট উত্তরণে ইতোমধ্যে তৈরি হওয়া অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত এবং সর্বোপরি সংকটাপন্ন জনগোষ্ঠীর প্রত্যাশা নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। ‘ভিন্ন ভাবনা’র এ আয়োজনে থাকছে চারটি গুরুত্বপূর্ণ বিষয়- নগর ও নারী, পরিবেশ ও পরিচ্ছন্নতা, উপকূল ও নারী, এবং জীবন ও পানি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বক্তারা জানান, ‘ভিন্ন ভাবনা’ শুধু একটি গতানুগতিক বিনোদনমূলক অনুষ্ঠান নয়; বরং এটি সমসাময়িক উন্নয়নচ্যালেঞ্জ, জলবায়ু সংকট, নিরাপদ পানি ও স্যানিটেশন, জেন্ডার সমতা, নগরায়ণ, তরুণ নেতৃত্ব, উদ্ভাবন এবং সরকারসহ সকল অংশীজনের দায়িত্বশীলশীল ভূমিকা নিয়ে গভীর ও তথ্যভিত্তিক আলোচনার প্রসার ঘটাবে। সমাজে চলমান দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গঠনমূলক চিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ এবং বাস্তবসম্মত সমাধান নিয়ে কথা বলার জন্য একটি মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হিসেবে ‘ভিন্ন ভাবনা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। তিনি আয়োজন সংক্রান্ত অভিজ্ঞতা জানানোর পাশাপাশি প্রত্যাশা ব্যক্ত করেন যে অনুষ্ঠানটি দেশের মানুষকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে উদ্বুদ্ধ করবে এবং সমাজের সকল অঘোষিত, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে।

ভবিষ্যতে ‘ভিন্ন ভাবনা’ শুধু পানি, স্যানিটেশন ও হাইজিন-এর মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ এবং কম আলোচিত বিষয়গুলো আলোচনার সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন চ্যানেল আই–এর প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

‘ভিন্ন ভাবনা’ এমন সময় শুরু হচ্ছে, যখন জলবায়ু পরিবর্তন, নগরায়ণ, শিল্পায়ন, জনস্বাস্থ্য, পানি, স্যানিটেশন, জেন্ডার সমতা এবং তারুণ্যনির্ভর রাষ্ট্রচিন্তায় দ্রুত ইতিবাচক পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে সরকার, ভুক্তভোগী, পেশাজীবী, গণমাধ্যম, তরুণ নেতৃত্ব ও উন্নয়নখাতের সমন্বিত ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ওয়াটারএইড বাংলাদেশ একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, সবার জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং স্বাস্থ্যাভ্যাসকে স্বাভাবিক সুবিধা হিসেবে নিশ্চিত করতে কাজ করছে। অপরদিকে চ্যানেল আই দেশের শীর্ষস্থানীয় একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যারা মূলধারার বাণিজ্যিক অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে নানা ধরনের অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, ‘ভিন্ন ভাবনা’ নতুন করে এক যৌথ দৃষ্টিভঙ্গিকে সামনে আনবে, যেখানে বাস্তব অভিজ্ঞতা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং তরুণ-নেতৃত্বাধীন আলোচনার সমন্বয় ঘটবে।

Tags: চ্যানেল আইভিন্ন ভাবনা
Previous Post

ঐতিহাসিক রায় ও ঈদের দিন বলছেন আইনজীবীরা

Next Post

ভারতের উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান

Next Post
বিমানটি আকাশে উড়ছে, আকাশে কিছু মেঘের পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান

বাংলাদেশের রাজনৈতিক নেতা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে জামায়াতের প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT