চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোন্ডা ফুটসাল লীগ ২০২৫ উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 20, নভেম্বর 2025
in কর্পোরেট নিউজ
A A
হোন্ডা ফুটসাল লীগ ২০২৫ উদ্বোধনের সময় অতিথি ও অতিথি অতিথি উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) আয়োজিত হোন্ডা ফুটসাল লীগ (এইচএফএল) ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (বিসিএফসিসি) কার্নিভাল হলে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এই অনুষ্ঠানের কিক-অফ সেশনের মধ্য দিয়ে শুরু হলো খেলাধুলা, ঐক্য ও তারুণ্যের এক অনুপ্রেরণামূলক যাত্রা। অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয় এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় ব্রাজিল জাতীয় দলের জার্সি, যা স্বাক্ষর করেছেন বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়র।

এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩২টি অংশগ্রহণকারী দলের লোগো উন্মোচন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা।

খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এবারের আয়োজনকে সাজানো হয় হোন্ডা স্পোর্টস চ্যালেঞ্জ-এর তিন মূল বার্তা জয় (এনজয়িং চ্যালেঞ্জেস), গ্রোওথ (গ্রোইং চ্যালেঞ্জেস) এবং কানেক্টেড (কানেক্টিং চ্যালেঞ্জেস) কে কেন্দ্র করে। তরুণদের খেলাধুলায় যুক্ত করতে অনুষ্ঠানের পুরো পরিকল্পনাই সাজানো হয় এই চেতনার ভিত্তিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশেষ মুহূর্ত হিসেবে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর পক্ষ থেকে নেইমার জুনিয়র স্বাক্ষরিত ব্রাজিলিয়ান জার্সিটি তুলে দেওয়া হয় অধিনায়ক জামাল ভূঁইয়ার হাতে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার জনাব শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান এই স্মারকটি তার হাতে তুলে দেন।

দেশে ফুটবলের পুনর্জাগরণে অনুপ্রাণিত হয়ে, আন্তর্জাতিক মানের ফুটবলে তরুণদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হোন্ডা। আয়োজকদের প্রত্যাশা, নেইমার জুনিয়রের স্বাক্ষরিত জার্সি জাতীয় দলের অধিনায়ককে উপহার দেওয়া, বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর প্রতিনিধি অনলাইনে যুক্ত হয়ে অতিথিদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জাতীয় ফুটবল দলসহ দেশজুড়ে ফুটবলপ্রেমীদের প্রতি আন্তরিক সমর্থন ব্যক্ত করেন।

ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার জনাব শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেম্বার, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এবং বিএইচএল-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, ফুটবল অনুরাগী ও হোন্ডা সমর্থকরা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “এতো প্রাণবন্ত ও বর্ণিল আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। ব্রাজিলের পক্ষ থেকে পাওয়া নেইমার জুনিয়রের স্বাক্ষরিত বিশেষ জার্সিটি আমাকে গভীরভাবে সম্মানিত করেছে। ফুটবলের প্রতি দেশের তরুণদের অনুপ্রাণিত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার জনাব শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, “গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা সবসময়ই সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। হোন্ডা ফুটসাল লীগ মোটরসাইকেল ও ফুটবলের মিলিত আবেগ, পারফরম্যান্স এবং স্পোর্টসম্যানশিপের একটি অনন্য সেলিব্রেশন, যা বিশেষত এমন সময়ে যখন আমরা বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে আনন্দিত।”

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সুসুমু মরিসাওয়া বলেন, “এই ঐতিহাসিক আয়োজন আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি দেশের ফুটবলভক্তদের জন্যও গর্বের বিষয়।” বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়, “এই আয়োজনের প্রধান লক্ষ্য হলো দেশের তরুণদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করা।”

হোন্ডা ভবিষ্যতেও আকর্ষণীয় প্রেডাক্ট ও সার্ভিস প্রদানের মাধ্যমে মোটরসাইকেল বিজনেসকে আরও শক্তিশালী করার পাশাপাশি, তরুণদের উন্নয়ন, সম্পৃক্ততা ও অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের যুবসমাজকে সহায়তা করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Tags: উদ্বোধন
Previous Post

দিনকালকে বড় হার দিয়ে শুভ সূচনা চ্যানেল আইয়ের

Next Post

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে পৌনে পাঁচশতে থামল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে পৌনে পাঁচশতে থামল বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও অস্ট্রিয়ান ক্রিকেটাররা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্থে দুই নতুন মুখ নিয়ে অ্যাশেজে নামছে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT