চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনা এসি বিজনেস সামিট ২০২৫ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 20, নভেম্বর 2025
in কর্পোরেট নিউজ
A A
Yamuna AC Business Summit 2025 event with participants on stage. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধি, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং মতবিনিময়ের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে যমুনা এসি বিজনেস সামিট ২০২৫।

বুধবার ১৯ নভেম্বর, রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ব্যবসায়িক সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অর্থনীতির অগ্রযাত্রা মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে এসির বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এ ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে যমুনা এসি ইতিমধ্যে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ক্রমাগত মান উন্নয়ন এবং নতুন নতুন মডেলের এসি বাজারে নিয়ে এসেছে।

যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলস এর মার্কেটিং ডিরেক্টর, সেলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় এবং সম্মানিত এসি ডিলারদের পদচারণা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সেলিম উল্লাহ সেলিমের বক্তব্যে বলেন, আপনারা শুধুমাত্র যমুনা ইলেকট্রনিক্সের ডিলার বা পার্টনার না, আপনারা যমুনা পরিবারের গর্বিত সদস্য। আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য মূলত তিনটি, আমাদের ডিলারদের সাথে শক্তিশালী ব্যবসায়ী সম্পর্ক তৈরি করা, এসি বিজনেস নিয়ে আগামী বছরের ব্যবসায়িক পরিধি ও কর্মপরিকল্পনা শেয়ার করা এবং একসাথে সফলতার নতুন পথ খুঁজে বের করা।

সেলস ডিরেক্টর, ড. সাখাওয়াত হোসেন সারাদেশ থেকে আগত এসির সম্মানিত ডিলারদের যমুনা বিজনেস সামিটে স্বাগত জানান এবং তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর হেড অফ বিজনেস, সাজ্জাদুল ইসলাম তার কি নোট স্পিচে আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি এসি মার্কেট ট্রেন্ড, ভবিষ্যৎ এসি বিজনেসের সুযোগ-সুবিধা এবং বিজনেস ইন সাইড নিয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর হেড অফ সেলস, মাকসুদুল ইসলাম এবং হেড অফ এসি সেলস, আখতার হোসেন ডিলারদের সাথে যমুনার ব্যবসায়িক সম্পর্ক, বিজনেস নেটওয়ার্কিং এবং অফারের বিস্তারিত বিষয় তুলে ধরেন।

সারা দেশ থেকে আগত এসির ডিলারবৃন্দ যমুনার সাথে তাদের ব্যবসায়িক পথ চলার সাফল্য গাথা তুলে ধরেন। পারস্পরিক মতবিনিময় এবং এসির উইন্টার বুকিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া যায়শান, হেড অফ প্রোডাকশন, কিং হুয়ান, হেড অফ আর এন ডি, মো. ইব্রাহিম হোসেন, এজিএম বিজনেস অপারেশন সহ ব্র্যান্ড মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tags: বিজনেস সামিটযমুনা ইলেকট্রনিক্স
Previous Post

আফ্রিকার বর্ষসেরা হাকিমি

Next Post

লটারির মাধ্যমে স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর

Next Post
স্কুলে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

লটারির মাধ্যমে স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর

বাংলাদেশি নারী আধুনিক পোশাক পরা, শহরের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও মা হচ্ছেন, খবর জানালেন সোনম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT