চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটযুদ্ধের শেষ মুহূর্তে যা বললেন মিথিলা

‘পারফরম্যান্স তো কম করিনি, এখন শুধু আপনাদের সাপোর্ট লাগবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 19, নভেম্বর 2025
in বিনোদন
A A
জলাশয়ে লোটাস ফুলের উপর দাঁড়ানো নারী, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিস ইউনিভার্স ২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা শুরু থেকেই আলোচনায়। ‘পিপলস চয়েস’ বিভাগে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে উঠে তিনি প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করেছিলেন। বিশ্বব্যাপী ১২১ দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশকে সামনে তুলে ধরতে তার লড়াই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল তুমুল ক্যাম্পেইনও।

তবে মাঝখানে প্রতিযোগিতার বিচ বডি বা বিকিনি রাউন্ডে অংশ নেওয়ার পর দেশের নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন মিথিলা। একই সঙ্গে ভোটেও পিছিয়ে পড়তে থাকেন তিনি। নানান বিতর্ক ঠেলে তবু লড়াই চালিয়ে গেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে প্রতিযোগিদের ভোটযুদ্ধ শেষ হচ্ছে বুধবার (১৯ নভেম্বর), এদিন রাত পর্যন্ত চলবে ভোটিং। এরইমধ্যে আরো একটি শো’তে নিজের দেশকে তুলে ধরেছেন মিথিলা।

মিস ইউনিভার্স এর মঞ্চে ‘ন্যাশনাল কস্টিউম’–এ দেশকে তুলে ধরেন মিথিলা। সেজেছিলেন ‘দ্য কুইন অব বেঙ্গল’ রূপে!মিস ইউনিভার্সের মঞ্চে যার পরিধানে ছিলো ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। এই জামদানির গায়ে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় ফুল শাপলার নকশা! পবিত্রতা, শান্তি এবং বাঙালির অদম্য চেতনার এই প্রতীকে বুনা কস্টিউমের একাধিক ছবি শেয়ার করেছেন মিথিলা।

জানিয়েছেন, বিশেষ এই শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি, এবং এটি বুনতে লেগেছে ১২০ দিনেরও বেশি সময়! এই অসাধারণ শাড়ির ডিজাইনার আফরিনা সাদিয়া সায়েদা।

‘ন্যাশনাল কস্টিউম’ পরা নিয়ে বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা বলেন,“ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেই এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে সর্বপ্রথম বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরলো। আর আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে।”

“স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এটা এখন বলে বোঝানো যাবে না। স্টেজে যখন থাকবেন এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করা কতো বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই অনুধাবন করা যায়।” বলেন মিথিলা।

ভোটযুদ্ধের শেষ দিনে সবার কাছে আহ্বান জানিয়ে মিথিলা বলেন,“পারফরম্যান্স তো কম করিনি, এখন শুধু আপনাদের সাপোর্ট লাগবে। বেশী বেশী করে সবাই আমাকে ভোট করেন। আজকেই শেষ সময়। অনেক কাছে চলে আসছি। প্লিজ সবাই বাংলাদেশকে ভোট করুন।”

Tags: তানজিয়া জামান মিথিলাভোটযুদ্ধমিথিলামিস ইউনিভার্সলিড বিনোদনসিনেমা
Previous Post

শততম টেস্টে মুশফিকের ১ রানের অপেক্ষা নিয়ে দিন শেষ বাংলাদেশের

Next Post

ছেলের ছবি প্রকাশ্যে এনে নাম জানালেন পরিণীতি

Next Post
পরিণীতির ছেলের ছবি, বাবা-মা হাতে ধরে রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের ছবি প্রকাশ্যে এনে নাম জানালেন পরিণীতি

নির্বাচন অনুষ্ঠানে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে সামরিক বাহিনীসহ আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT