চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামীর বক্তব্য গণমাধ্যমে প্রচারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আরএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 19, নভেম্বর 2025
in - সেমি লিড, আদালত
A A
আরএমপি কমিশনার গণমাধ্যমে আসামীর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখা দিয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার। একই সাথে আদালতের বিবিধ মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন। আদালত এবিষয়ে আগামী ১ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য্য করেছে।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ছেলের হত্যাকাণ্ড ও স্ত্রীকে আহত করার ঘটনায় হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছিল আদালত।

বুধবার ১৯ নভেম্বর, সকাল দশটার কিছু আগে সে নির্দেশনা মোতাবেক ধার্য্য দিনে রাজশাহী মেট্রোপলিটন আদালত-৫ এ হাজির হন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ৷ ১৫ মিনিট ধরে শুনানি হয়।

পুলিশ কমিশনারের আইনজীবী আদালতকে অবহিত করে বলেন, এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় আদালতে। এছাড়া, আদালতে চলমান বিবিধ মামলা থেকে পুলিশ কমিশনারকে অব্যাহতির জন্য আবেদন করেন। মেট্রোপলিটন আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান শুনানী শেষে আগামী পহেলা ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য্য করেন। এর আগে ১৫ নভেম্বর পুলিশ কমিশনারকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল আদালত।

উল্লেখ গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার নগরীর রাজপাড়া থানার ডাবতলায় এলাকায় বিচারকের ভাড়া ফ্লাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক পুত্র তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

ঘটনাস্থল থেকে অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ আটক করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে। যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০ সহ বিভিন্ন মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্ট এর নির্দেশনার সুস্পষ্ট লংঘন।

Tags: আবদুর রহমানবিচারকমামলা
Previous Post

অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

Next Post

চাকরি হারিয়ে স্ত্রীর কারণে ডেলিভারি রাইডার হলেন চীনা পুরুষ, অতপর…

Next Post
চীনা পুরুষ ডেলিভারি রাইডার হিসেবে কাজের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি হারিয়ে স্ত্রীর কারণে ডেলিভারি রাইডার হলেন চীনা পুরুষ, অতপর...

তরিক রহমানের তথ্যচিত্রের প্রচার, বাংলাদেশি সংবাদ ও বিনোদন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT