চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টে মুশফিকের ১ রানের অপেক্ষা নিয়ে দিন শেষ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 19, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা শততম টেস্টে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দশকের লম্বা ক্যারিয়ারে শততম টেস্ট খেলতে নেমে আলো ছড়াচ্ছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির খুব কাছে তিনি। মুশির শতকের ১ রানের অপেক্ষা নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফিফটি করেছেন মুমিনুল হক, পথে আছেন লিটন দাস। সবমিলিয়ে ঝলমলে একদিন কাটাল নাজমুল হোসেন শান্ত দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৯০ ওভার ৪ উইকেটে ২৯২ রানে প্রথমদিন শেষ করেছে টিম টাইগার্স। মুশফিকুর রহিম ৯৯ রানে এবং লিটন দাস ৪৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

ম্যাচের আগে মুশফিকের জন্য বিশেষ আয়োজন রেখেছিল বিসিবি। শততম টেস্ট উদযাপনে সতীর্থদের নিয়ে মাঠে আসেন তারকা ব্যাটার। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে মুশফিককে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরাও।

শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ উপহার দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। অভিষেক টেস্টেও মুশিকে ক্যাপ পরিয়েছিলেন তিনি। সাবেক অধিনায়ক আকরাম খানও দেন বিশেষ উপহার। ক্যাপের একটি স্মারক তুলে দেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম তুলে দেন বিশেষ ক্রেস্ট। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের অটোগ্রাফসহ জার্সি উপহার দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ১৩.৪ ওভারে সাদমানের আউটে জুটি ভাঙে। ৬ চারে ৪৪ বলে ৩৫ রান করে যান। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। ২ চারে ৮৬ বলে ৩৪ রানে ফেরেন জয়।

নামের সাথে সুবিচার করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক আউট হন ৮ রানে। চতুর্থ উইকেটে মুমিনুল হক ও মুশফিক যোগ করেন ১০৭ রান। দলীয় ২০২ রানে মুমিনুল ফিরলে জুটি ভাঙে। এক চারে ১২৮ বলে ৬৩ রান করে যান। তার ২৪তম ফিফটি।

এরপর লিটন দাসকে নিয়ে দিন শেষ করেন মুশফিক। ৫ চারে ১৮৭ বলে ৯৯ রানে অপরাজিত আছেন তিনি, সঙ্গী লিটন ২ চারে ৮৬ বলে ৪৭ রানে অপরাজিত।

আইরিশদের হয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিনে।

Tags: আয়ারল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরমিরপুর টেস্টমুশফিকলিড স্পোর্টসশান্ত
Previous Post

আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস

Next Post

ভোটযুদ্ধের শেষ মুহূর্তে যা বললেন মিথিলা

Next Post
জলাশয়ে লোটাস ফুলের উপর দাঁড়ানো নারী, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটযুদ্ধের শেষ মুহূর্তে যা বললেন মিথিলা

পরিণীতির ছেলের ছবি, বাবা-মা হাতে ধরে রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের ছবি প্রকাশ্যে এনে নাম জানালেন পরিণীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT